দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দীর্ঘ ৭ ঘন্টা চলল ম্যারাথন জেরা, সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন মেনকা

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ৭ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (ABHISHEK BANERJEE) শ্যালিকা মানেকা গম্ভীরকে জেরা করল ইডি। অবশেষে সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন তিনি। সোমবার দুপুর ১২ টা ৩৫ নাগাদ তিনি হাজিরা দিয়েছিলেন ইডি দফতরে।

সূত্রের খবর, মানেকা গম্ভীরকে ৩ পাতার প্রায় ১৫ থেকে ২০টি প্রশ্ন করা হয়। কয়লা কাণ্ডের তদন্তেই তাঁকে জেরা করা হয়েছে। এদিন সকালেই ফোন করে তাঁকে তলব করা হয়েছিল। উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল। তবে সেখানে গিয়ে মেনকা দেখেন, গেটের তালা বন্ধ। নিরাপত্তা রক্ষীকে বলে তিনি ইডি দফতরে গিয়ে ফিরে আসেন। ইডি’র পক্ষ থেকে জানানো হয়, সময় লেখার ক্ষেত্রে সাড়ে ১২টার পর ‘পিএম’ লিখতে গিয়ে ভুলে ‘এএম’ লিখে ফেলা হয়েছে। সকালে ফোন করে ফের তাঁকে হাজিরা দিতে বলা হয়। তিনি হাজিরাও দেন। তবে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ, হেনস্থা করতেই ‘ইচ্ছাকৃত এই ভুল’।

অন্যদিকে, ইডির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা মেনকা গম্ভীর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তিনি এনেছেন আদালত অবমাননার মামলা। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চে এই মামলা দায়ের করেন মেনকা।

তাঁর প্রশ্ন, তাকে বিমানবন্দরে আটকানো হয়েছিল কেন? প্রসঙ্গত, এর আগে আদালতের নির্দেশ ছিল মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করলে তা করতে হবে কলকাতায়। নেওয়া যাবে না কোনও কড়া পদক্ষেপ। তাহলে কেন ব্যাঙ্কক যাত্রায় বাধা? এই প্রশ্নই তুলেছেন মেনকা। তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, কড়া পদক্ষেপ না নেওয়ার নির্দেশ সত্ত্বেও তাঁর মক্কেলের বিদেশযাত্রায় বাধা দেওয়া মানে আদালত অবমাননা। উল্লেখ্য, গত শনিবার মেনকা কলকাতা বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ব্যাঙ্কক যাত্রায় বাধা দেওয়া হয়। দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় বলে অভিযোগ।

Published by:

Share Link:

More Releted News:

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ