Primary TET: ২০১৭ সালের প্রাথমিক টেটের নম্বর প্রকাশ করল পর্ষদ

প্রাথমিক টেট (Primary TET) পরীক্ষায় ২০১৭ সালে যে চাকরিপ্রার্থীরা পাশ করেছিলেন তাদের নম্বর প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক টেট পরীক্ষায় ২০১৭ সালে যে চাকরিপ্রার্থীরা পাশ করেছিলেন তাদের নম্বর প্রকাশ করল পর্ষদ। সোমবার ১৮৮ পৃষ্ঠার একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। তবে চলতি সপ্তাহেই ২০১৪ সালের টেট পরীক্ষার্থীদের নম্বরও প্রকাশ করা হবে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর।

সোমবার সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে ২০১৭ সালের টেট উত্তীর্ণ সকল প্রার্থীর নম্বর প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের নাম, রোল নম্বর, ক্যাটেগরি ও টেট-এ প্রাপ্ত নম্বর দেওয়া হয়েছে সেই তালিকায়। একইসঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ৩ নভেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে যে সকল প্রার্থী ২০১৭ সালের টেট-এ ৮২ নম্বর পেয়েছেন, তাঁদেরও টেট উত্তীর্ণ হিসাবে গণ্য করা হবে। সেই প্রার্থীদের তালিকা শীঘ্রই আলাদা করে প্রকাশ করা হবে।

প্রসঙ্গত ২০১৭ সালে টেট পাশ করা চাকরিপ্রার্থীদের নম্বর প্রকাশ করার বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। ২০১৪ এবং ২০১৭ প্রাথিমক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা তাদের প্রাপ্ত নম্বর প্রকাশের দাবিতে মামলা করেছিল কলকাতা হাইকোর্টে। প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রথমে এই দুই ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছিল। কিন্তু আদালত নির্দেশ দেয় দুই ক্ষেত্রে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নম্বর প্রকাশ করতে হবে। এরপর সোমবার সন্ধ্যায় ২০১৭ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের নম্বর প্রকাশ করে পর্ষদ। আদালত আরও নির্দেশ দেয় ২০১৭ সালে টেট পরীক্ষায় যাঁরা ১৫০ নম্বরের মধ্যে ৮২ নম্বর পেয়েছেন, সেই চাকরিপ্রার্থীদের টেট উত্তীর্ণ হিসেবে স্বীকৃতি দিতে হবে। চলতি নভেম্বর মাসের প্রথমদিকে কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দেয়। যদিও এই ক্যাটেগরির চাকরিপ্রার্থীদের নাম সোমবার প্রকাশিত তালিকায় নেই। খুব শীঘ্রই তাদের নামের তালিকা প্রকাশ করা হবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে।

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই, সহজে বানিয়ে ফেলুন স্যালমন মাছের এই সুস্বাদু রেসিপি

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে