অস্বস্তিকর গরম থেকে নেই রেহাই, বৃষ্টি নিয়ে কী জানাচ্ছে আবহাওয়া দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : প্রখর তাপে দহন জ্বালায় জ্বলছে বঙ্গবাসী। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপ প্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। চলতি বছর দেশে কয়েক দিন আগে বর্ষা ঢুকলেও পশ্চিমবঙ্গের তেমন কোন সম্ভাবনা নেই বলে জানা গেছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে কবে বর্ষা ঢুকবে তার আভাস এখন থেকেই দেওয়া সম্ভব নয়। দেশে বর্ষা প্রবেশ করার পরেই সেই আভাস দেওয়া সম্ভব হবে।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলা এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বজায় থাকবে হাসফাঁস করা গরম। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বুধবার পর্যন্ত  তাপপ্রবাহ চলবে। এই এলাকাগুলো তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি হতে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে তাপপ্রবাহের মতো পরিস্থিতির সৃষ্টি না হলেও বজায় থাকবে অস্বস্তিকর গরম। তীব্র গরমে নাজেহাল হবে দক্ষিবঙ্গবাসী। রবিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অনুভূত হয়েছে অস্বস্তি। রোদ বাড়তেই ঘামের সঙ্গে আরও পরিস্থিতি নাগালের বাইরকে চলে গিয়েছে। এই মুহূর্তে গরমের হাত থেকে রক্ষা পাওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গের কয়েক জেলায় বৃষ্টি হতে পারে। বুধ ও বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রাস্তায় বের হলেই গরম ও ঘামে জেরবার হতে হচ্ছে মানুষকে। ছাতা ও জল নিয়ে বাইরে বের হওয়ার কথা বলা হয়েছে সাধারণ মানুষকে। কবে মিলবে এরথেকে স্বস্তি সেইদিকেই তাকিয়ে সকলে।

 

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ