তাপপ্রবাহ থেকে কবে মুক্তি, কোন জেলায় কালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : অস্বস্তিকর গরমে নাজেহাল রাজ্যবাসী। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা জারি করা হয়েছে। বুধবার সকাল থেকেই শহর কলকাতায় হাসফাঁস করছে মানুষ। বৃহস্পতিবার পর্যন্ত একাধিক জেলায় এই অস্বস্তিকর গরম বজায় থাকবে। তারপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে।

আবহাওয়া সূত্রে খবর, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে বৃহস্পতিবার পর্যন্ত জারি থাকবে তীব্র গরম। এই জেলাগুলিতে তাপপ্রবাহের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, বৃহস্পতি ও শুক্রবার কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। বজ্রপাত সহ শিলাবৃষ্টি এবং ঝোড়ো বাতাস বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷

দক্ষিণবঙ্গ গরমে পুড়লেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। শনিবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পং সহ উত্তরবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ সব জেলায়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গে গরম থাকলেও আন্দমান সাগরে ঘূর্ণাবর্ত তৈরির কারণে পরিস্থিতির কিছুটা হলেও পরিবর্তন হতে পারে বলে জানা যাচ্ছে। প্রতি বছর মে মাসে একটি করে ঘূর্ণিঝড় হওয়ায়, পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়। আম্ফান, যশ, রেমাল, দানার প্রভাব পড়েছে বঙ্গে। দক্ষিণ আন্দামান সাগর, নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণ বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগরে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করতে শুরু করেছে। এইকারণে ১৬ থেকে ২২ মে এর মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে।  আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে। যারফলে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ ও দক্ষিণবঙ্গের কিছু জেলায় গরম থাকবে।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ