আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বস্তি, রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ৫০০-র গণ্ডির নিচে নামল

নিজস্ব প্রতিনিধি: মা দুর্গার বিদায়ের দিনেই করোনা সংক্রমণ নিয়ে বড়সড় স্বস্তি মিলল। গত ২৪ ঘন্টায় রাজ্যে যেমন দীর্ঘদিন বাদে করোনার দৈনিক সংক্রমণ পাঁচশোর গণ্ডির নিচে নেমেছে, তেমনই কমেছে দৈনিক মৃত্যুও। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৫১ জন আর প্রাণ হারিয়েছেন ৮ জন। শুধু তাই নয়, অনেকটা স্বস্তি মিলেছে পজিটিভিটি রেট অর্থা‍ৎ শনাক্তের হারেও। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ১৩ শতাংশে। যেখানে আগের দিন শনাক্তের হার ছিল ২ দশমিক ৯৩ শতাংশে।

প্রাণের উ‍ৎসব দুর্গাপুজোকে ঘিরে গত এক সপ্তাহ ধরে ধর্ম-বর্ণ নির্বিশেষে উ‍ৎসবে মেতে উঠেছিল আপামর বাঙালি। কলকাতার পুজোমণ্ডপগুলিতে ভিড় উপচে পড়েছিল। আর সেই ভিড়ে শারীরিক দুরত্ব বিধি ও কোভিড বিধি লঙ্ঘনের ছবিও দেখা গিয়েছে। ফলে আশঙ্কিত হয়ে পড়েছিলেন চিকি‍ৎসকদের একাংশ। অনেকের আশঙ্কা ছিল, পুজোর পরেই রাজ্যে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। কিন্তু উ‍ৎসবে মাতোয়ারা আমজনতা পাল্টা যুক্তি হাজির করে বলেছিলেন, ‘যাঁর আরাধনার জন্যই উ‍ৎসবে মেতে ওঠা, সেই মা দুর্গা-ই সবাইকে করোনার থাবা থেকে রক্ষা করবেন।’

ষষ্ঠী থেকেই রাজ্যে করোনায় শনাক্তের হার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছিল। নবমীর দিনে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছিল ২ দশমিক ৯৩ শতাংশে। ফলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা ছিল, দশমীতে শনাক্তের হার তিন শতাংশ ছাড়িয়ে যাবে। কিন্তু শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন কিছুটা হলেও সেই আশঙ্কা থেকে মুক্তি দিল।

স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যজুড়ে ১৪৯টি ল্যাবরেটরিতে ২১ হাজার ২১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় ৪৫১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে এদিন সন্ধ্যা পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৭৯ হাজার ৪৬৩ জনে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন আরও ৮ জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ১৮ হাজার ৯৫৩ জন।’

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫০৬ জন। এ নিয়ে রাজ্যে করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৫২ হাজার ৯৯৭ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩২ শতাংশ। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে ৬৩টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭ হাজার ৫১৩ জনে।’

Published by:

Share Link:

More Releted News:

ভোট দিতে এসে চরম সমস্যায় মানুষজন, ট্রেন–বিমানের টিকিট নিয়ে নাকাল অবস্থা

স্ট্রংরুমের নিরাপত্তায় ২৪ ঘণ্টা থাকবেন কমিশনের আধিকারিকরা,নজরদারিতে আর কী থাকছে?

‘হেরে যাওয়া মানুষের নাটক শুরু’, স্ট্রংরুমকাণ্ডে মমতাকে তোপ দিলীপের

‘শ্রমিকরাই দেশের গর্ব ও সমাজের সম্পদ’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

অবশেষে পুর দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ