ঘূর্ণিঝড়ের রেশ কাটতেই বঙ্গে শীতের আমেজ, নামবে ৫ ডিগ্রি তাপমাত্রা  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় মিচাউং-এর প্রভাবে বাংলা জুড়ে শুরু হয় দিনভর বৃষ্টি। শুক্রবার সকাল থেকেই মুখ ভার আকাশের। এরমাঝেই খুশির খবর দিল আবহাওয়া দফতর।হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, শুক্রবার আকাশের মেঘলা থাকলেও বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। বিকেল থেকেই বইবে উত্তর-পশ্চিমের বাতাস। ক্রমশ উত্তরে হাওয়ার প্রভাব বাড়বে।  সপ্তাহান্তে ফের ফিরবে শীতের আমেজ। আগামী সপ্তাহ থেকে শীত শুরু হবে বাংলায়।

আগামী তিনদিনে রাতের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে ১২ থেকে ১৩ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা। কলকাতায় পারদ নামতে পারে ১৬ ডিগ্রিতে।   শীতের আমেজ বাড়বে মহানগরে। মেঘ কাটলেই বইবে উত্তরের ঠাণ্ডা  বাতাস।

তবে,শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। সিকিমে হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি  ঘন কুয়াশায় ঢেকেছে ডুয়ার্স। সঙ্গে বইছে শীতল বাতাস। জাতীয় সড়ক থেকে শুরু করে রাজ্য সড়ক, কুয়াশার প্রায় দেখাই যাচ্ছে না। ডুয়ার্সে তাপমাত্রার পারদ নেমে এসেছে ১৭ ডিগ্রিতে। বৃহস্পতিবার ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টির পরেই ঘন কুয়াশার চাদরে ঢাকতে শুরু করেছে ডুয়ার্স।

হস্টেলের ছাদে নিয়ে গিয়ে বন্দি বানিয়ে ছাত্রীকে ধর্ষণ নিরাপত্তা রক্ষীর

জাল ফেলতেই ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠল দিঘায়, কপাল খুলল মৎস্যজীবীদের

গলার নলি কাটা, মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন, ফাঁকা জমি থেকে উদ্ধার বস্তাবন্দী মহিলার দেহ

অভয়া কাণ্ড: প্রাপ্ত অনুদানের টাকায় তৈরি হবে হাসপাতাল, ঘোষণা রত্না দেবনাথের

ভাত দিয়ে বানান দুর্দান্ত ইন্দোনেশিয়ান পদ, ‘নাসি গরেং’-এর রেসিপি জানুন

‘রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করছি’, টোটো চলাচল নিয়ে কড়া বার্তা অর্জুন সিংহের

অভয়ার স্মরণে স্বরচিত কবিতা পাঠ করে নীরবতা পালন করলেন মন্ত্রী অগ্নিমিত্রা

শতায়ু হতে চান? নৈশভোজে পাতে অবশ্যই রাখুন এই খাবারগুলো

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

অন্তর্বাস পরে প্রকাশ্যে ছোট পর্দার সংস্কারি ‘বহু’, ছবি দেখে ভিমরি খাবেন

হরমুজ প্রণালি খুলতে আমেরিকাকে নয়া শর্ত দিল ইরান

‘অন্নপূর্ণা যোজনা সকলের জন্য নয়,’ কারা পাবেন? জানালেন দিলীপ