আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাগুইআটিতে কালো ট্রলিব্যাগ থেকে উদ্ধার তরুণীর দেহ

নিজস্ব প্রতিনিধি : রাস্তার ধারে নর্দমায় পড়ে রয়েছে একটি মুখবন্ধ ট্রলি। দেখে সন্দেহ হয় স্থানীয়দের। কী রয়েছে, ট্রলির ভিতরে। জানার ইচ্ছে হলেও ভয়ে কেউ সেটি ধরেনি। পুলিশ এসে ট্রলি খুলতেই চক্ষু-চড়কগাছ পুলিশ থেকে সাধারণ মানুষের। ট্রলির মধ্যে রয়েছে টেপ সাঁটা মহিলার দেহ।  মধ্যমগ্রামের পর এবার বাগুইআটিতে উদ্ধার হল ট্রলি বন্দি দেহ। দেহ উদ্ধারের পর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, কুমারটুলির পর এবার বাগুইআটি। মঙ্গলবার সকালে দেশবন্ধুনগরে একটি নালাতে পরিত্যক্ত ট্রলিব্যাগটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রাই। ট্রলিটি দেখেই তাঁদের সন্দেহ হয়। প্রথমে আবর্জনা মনে করলেও পরে স্থানীয়েরাই পুলিশে খবর দেন। পুলিশ এসে ট্রলি খুলে দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, মৃতার মুখে টেপ জড়ানো ছিল। অন্য কোথাও মহিলাকে খুন করে এখানে ফেলে গিয়েছে। মৃতার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। মৃতার পরণে ছিল সালোয়ার কামিজ, খোলা চুল। খুন করে যে দেহ লোপাট করার চেষ্টা হয়েছে, তেমনটাই দাবি পুলিশের। পুলিশের দাবি, ওই মৃতার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০-এর মধ্যে। নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। কে বা কারা এই ঘটনা ঘটাল, তা জানতে তদন্ত করছে পুলিশ।

গত ফেব্রুয়ারিতে কুমোরটুলি ঘাটের কাছে ট্রলিবন্দি দেহ নিয়ে ধরা পড়েছিলেন ধরা পড়েন ফাল্গুনী ঘোষ এবং তাঁর মা আরতি ঘোষ। ট্রলির ভিতর থেকে উদ্ধার করা হয় এক মহিলার টুকরো টুকরো দেহ। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, মৃত মহিলা ফাল্গুনীর পিসিশাশুড়ি সুমিতা ঘোষ। এই ঘটনার পর ফের শহরে আরো একটি ট্রলিবন্দি দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

‘লোডশেডিং হতে পারে, গণনার সময়ে সতর্ক থাকবেন,’ কাউন্টিং এজেন্টদের বার্তা অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ