দলের নতুন রাজ্য সভাপতির মস্তিষ্ক পরিণত নয়,’ দাবি বিজেপি বিধায়কের

Share:

 

নিজস্ব প্রতিনিধি: দিলীপ ঘোষকে বিজেপি রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে বসানো হয়েছে সুকান্ত মজুমদারকে। বালুরঘাটের সাংসদকে বিজেপির রাজ্যের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু সেই দায়িত্ব কতটা সামলাতে পারবেন তাই নিয়ে সন্দেহ রয়েছে রায়গঞ্জের বিজেপি বিধায়কের। এমনিতেই দলের শীর্ষ নেতৃত্বকে সময় দিয়েছেন। হয়ত খুব শীঘ্রই বিজেপি ছেড়ে তৃণমূলে আসবেন তিনি। আর তার আগেই দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেই চলেছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আজও তিনি জানিয়েছেন, ‘আমার মতে নতুন রাজ্য সভাপতি তেমন পরিণত মস্তিষ্কের নন। তিনি কী ভাবে বঙ্গ বিজেপি-কে সামলাবেন, তা নিয়ে আমার সন্দেহ রয়েছে। তাঁর বদলে যদি কোনও অভিজ্ঞ ব্যক্তি এই পদে আসতেন, তাহলে ভালো হত।’

কিছুদিন আগেই সাংবাদিক সম্মেলন করে দলের কাজ করা থেকেও বিরত থাকার কথা জানান। কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, ‘রায়গঞ্জের বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী ষড়যন্ত্র করে আমাকে হারাতে চেয়েছিলেন, কিন্তু রায়গঞ্জের মানুষের আশীর্বাদ আর ভালোবাসায় আমি রায়গঞ্জ থেকে বিজেপি’র বিধায়ক হয়েছি। দেবশ্রী চৌধুরীর মতে, উনি নাকি রাজ্যে বিজেপি’র ভাবী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলেন। তাই রায়গঞ্জ বিধানসভা থেকে নির্বাচনে লড়তে চেয়েছিলেন উনি। তা না হওয়ায় সমানে ষড়যন্ত্র করে চলেছেন।’ এর মাঝেই আসানসোলের সাংসদ বাবুলের ফুল বদলের ফের দলের বিরুদ্ধে গর্জে ওঠেন রায়গঞ্জের বিধায়ক।

তিনি জানিয়ে দিয়েছিলেন দলকে সময় দিচ্ছি। নাহলে আমিও ভাবব। দলবদল প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘কথাবার্তা চলছে। খুব শীঘ্রই একটা সিদ্ধান্তে আসব।’

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর