করম পরবে চাই পূর্ণাঙ্গ ছুটি, অবরোধ জঙ্গলমহলে

ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় পথ অবরোধের কর্মসূচি চলছে। চরম হেনস্থার মুখে আমজনতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৬ সেপ্টেম্বর মঙ্গলবার করম পরব(Karam Puja)। করম পরবের দিন পশ্চিমবঙ্গ সরকার(State Government) ‘সেকশনাল হলিডে’ ঘোষণা করেছে। অর্থাৎ যে এলাকার অনুষ্ঠান, মূলত সেই এলাকার জন্য ছুটি ঘোষণা করা হয়। কিন্তু কুর্মি সম্প্রদায়ের(Kurmi Samaj) মানুষ চান এই দিনটিতে রাজ্যজুড়ে পূর্ণদিবস ছুটি(Holiday) থাকুক। এই দাবিতে সামনে রেখেই শনিবার সকাল থেকেই জঙ্গলমহলের(Junglemahal) একাংশে অবরোধ(Road Blocked) বিক্ষোভ শুরু করেছেন আদিবাসী কুর্মি সমাজের সদস্যরা। এদিন সকাল ৬টা থেকে এই অবরোধ শুরু হয়েছে ও তা সন্ধ্যা ৬টা অবধি চালিয়ে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিক্ষোভকারীরা। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় পথ অবরোধের কর্মসূচি চলছে। আর তার জেরে আমজনতাকে চরম হেনস্থার মুখে পড়তে তো হচ্ছেই সেই সঙ্গে বিস্তীর্ণ এলাকায় গণপরিবহণ ব্যবস্থা কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে।

বিক্ষোভকারীরা এদিন ৪টি জেলার নানা এলাকায় অবরোধ শুরু করেছেন। বাঁশ দিয়ে ব্যারেকেড গড়ে তাঁরা এই অবরোধ চালিয়ে যাচ্ছেন। কূর্মি সমাজের সদস্যরাই এই অবরোধে সামিল হয়েছেন। অবরোধকারীদের তরফে এদিন সংবাদমাধ্যমে পরিমল মাহাতো জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী কথায় কথায় বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু অন্য উৎসবগুলিতে সবার ছুটি, কিন্তু আমাদের করম পুজোয় সকলের ছুটি নেই। পূর্ণদিবসের ছুটিও নেই। আমাদের ক্ষেত্রেই কেন এই ব্যতিক্রম? আমাদের দাবি করম পুজোর দিন রাজ্যব্যাপী পূর্ণাঙ্গ ছুটি দিতে হবে সবাইকে। ওই দিন পূর্ণ দিবস ছুটি ঘোষণা না করলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।’ এই অবরোধের জন্য একদিকে যেমন জাতীয় সড়ক থেকে রাজ্য ও জেলা সড়কে গাড়ির লম্বা লাইন পড়ে গিয়েছে তেমনি জঙ্গলমহল এলাকায় চলাচলকারী অধিকাংশ বাসই এদিন রাস্তায় নামেনি। বাঁকুড়া শরে থাকা গোবিন্দনগর বাসস্ট্যান্ড থেকে এদিন সিমলাপাল, রাইপুর, সারেঙ্গা, খাতড়া, রানীবাঁধগামী কোনও বাস ছাড়েনি। পুরুলিয়ার বুকেও একাধিক রুটে বাস চলাচল করছে না।

এদিন অবরোধের ঘটনা ঘটেছে পুরুলিয়ার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায়। জাতীয় সড়কে কয়েক কিমি রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে শয়ে শয়ে গাড়ি। রাস্তা অবরোধ করে রীতিমত আদিবাসী সংস্কৃতির নাচ-গান করছেন বিক্ষোভাকারীরা। ঝাড়গ্রাম জেলা শহরের সারদা পীঠ মোড়ে যেমন অবরোধ হয়েছে তেমনি শিলদার বুকেও অবরোধের ঘটনা ঘটেছে। ঝাড়গ্রাম জেলার লালগড়, জামবনি, নয়াগ্রাম ও মানিকপাড়াতেও অবরোধ হয়েছে। বাঁকুড়ার রাইপুর, রানিবাঁধ, পি মোড়-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে অবরোধ বিক্ষোভ চলছে। এই বিক্ষোভ অবরোধের জেরে যান চলাচল ব্যহত হলেও জরুরি পরিষেবাকে ছাড় দিয়েছেন অবরোধকারীরা। সেই সঙ্গে দেখা যাচ্ছে যেখানে যেখানে এই অবরোধ চলছে সেখানে যাতে কোনওরকমের অপ্রীতিকর অবস্থা তৈরি না হয় তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

নন্দীগ্রামে হাসি রানি রথের মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

কোলাহল থেকে দূরে থাকতে চান? এবার পুজোয় ঢুঁ মারতে পারেন এই তিন রাজবাড়িতে

ডায়াবেটিস রোগীদের পায়ের ছোট ক্ষতও ডেকে আনতে পারে বড় বিপদ!

কানে ঢুকেছে মাছি বা পোকা? আতঙ্কে এই কাজ করলেই বিপদ, জানুন কী করবেন

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র