পঞ্চায়েত নির্বাচনের আগে নন্দীগ্রামবাসীর জন্য বড় উপহার রাজ্য সরকারের

বহুদিন ধরেই এই সেতু চাইছিলেন সেখানের মানুষ৷

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) আগে নন্দীগ্রামের (Nandigram) মানুষের জন্য বড় ঘোষণা করল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম এবং হলদিয়ার মধ্যে সংযোগের জন্য খুব শীঘ্রই সেতু (Bridge) নির্মাণের কাজ শুরু হবে। শুক্রবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) কলকাতায় এ কথা জানিয়েছেন। তিনি জানান, খুব শীঘ্রই সরকারিভাবে এই সেতু তৈরির কথা ঘোষণা করা হবে।

উল্লেখ্য গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় নন্দীগ্রামের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন নন্দীগ্রাম-হলদিয়া সেতু নির্মাণের। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে দাঁড়িয়ে ভোটে হেরে গেলেও কথা রাখলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। খুব দ্রুত নন্দীগ্রামে সেতু তৈরির কাজ শুরু করা হবে বলে জানালেন তৃণমূলের মুখপাত্র। শুক্রবার কুণাল ঘোষ বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের সময় বলেছিলেন নন্দীগ্রামে তিনি বহু কাজ করবেন। এবার হলদিয়া-নন্দীগ্রাম সেতু রাজ্য তৈরি করবে। এটা ঘোষণা করা হল। সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে৷ বর্তমানে নন্দীগ্রাম এবং হলদিয়ার মধ্য়ে যাতায়াত খুবই কষ্টকর। দীর্ঘদিনের দাবি ও চাহিদা ছিল৷ মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম-হলদিয়ায় বহু প্রতীক্ষিত সেতু উপহার দিতে চলেছেন। ডিপিআর তৈরির কাজ শুরু হল।’

তৃণমূল মুখপাত্র আরও বলেন ‘বহুদিন ধরেই এই সেতু চাইছিলেন সেখানের মানুষ৷ বিপুল রাস্তা ঘুরতে হত৷ জলযানের উপর নির্ভরশীল হতে হয়৷ এবার সেতু হলে মানচিত্র বদলে যাবে। অর্থনৈতিক অবস্থা বদলে যাবে৷ আগামিকাল, ৭ জানুয়ারি নন্দীগ্রামে শহিদ বেদীতে অনুষ্ঠান হবে। তার আগেই এই সিদ্ধান্ত নেওয়া হল। ভোটের সময় তিনি যা বলেছিলেন সেটা করে দেওয়া হচ্ছে।’ অন্যদিকে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে নন্দীগ্রামে এই সেতু নির্মাণের ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের