ফরাক্কা ব্যারাজ থেকে জল ছাড়ায় বিপত্তি, নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পদ্মা নদীর জল শুকিয়ে যেতেই স্নান করতে নামে দুই ছাত্র। আর সেইসময় আচমকাই ফরাক্কা ব্যারাজ থেকে ছাড়া হয় জল। তাতেই বেড়ে যায় মরা পদ্মা নদীর জল। এরফলে স্নান করতে নেমে জলে ডুবে  যায় ছাত্র । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের লালগোলা থানার মানিকচক-বাবুঘাট এলাকায়।  

স্থানীয়রা দুই ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে খবর, নিহতরা হলেন- ১৩ বছরের আলতামাস কবীর এবং ১৭ বছরের খালিদ হাসান। বর্তমানে আলতামাস সপ্তম শ্রেণীর ছাত্র এবং  খালিদ হাসান একাদশ শ্রেণির পড়ুয়া। দু’ জনেই লালগোলার আল মামুন মডেল স্কুলে আবাসিক ছাত্র। প্রতিদিনের মত আজও স্কুলে যাওয়ার আগে নদীতে তাঁরা দুজনে স্নান করতে যান। আর তখনই ঘটল বিপত্তি।

এদিনের ঘটনা প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, ‘ সারা বছর পদ্মা নদীতে থাকে না জল। তবে গত কয়েকদিন ধরে ফারাক্কা ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে বাড়ছে নদীর জলস্তর। এদিন সকালে আচমকাই জল ছাড়ায় নদীতে বাড়ে জলস্তর।এরফলে   স্নান  করতে গিয়ে ডুবে গিয়ে  মৃত্যু হয় দুই পড়ুয়ার।‘ এদিন আচমকাই দুই  ছাত্রের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কড়া পদক্ষেপ, সংবাদমাধ্যমকে হুমকি তারেকের উপদেষ্টার

সেবাশ্রয়ের পর কোভিড টেস্ট জালিয়াতিতে নাম জড়াল অভিষেকের, তদন্তের নির্দেশ এনএমসির

গাছের লতা প্যাঁচানো অবস্থায় উদ্ধার বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ, শোরগোল সাগরদিঘিতে

খেলার পরিণতি! চাকে ঢিল, ক্ষেপে গিয়ে কামড়ে প্রৌঢ়ের জীবন কাড়ল ভিমরুলের দল

বাড়িতে একা পেয়ে তরুণীকে শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল সদস্যের ভাইপো

তালাবন্ধ ঘরে পড়ে রয়েছে নাবালিকার দেহ, অন্য ঘরে ঝুলছেন পিসেমশাই, চাঞ্চল্য কৃষ্ণগঞ্জে

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী