জেলাশাসক করোনা আক্রান্ত! বাতিল বইমেলা

মালদা জেলার বইমেলাতে করোনা কাঁটা। কোভিডে আক্রান্ত মালদার জেলা শাসক রাজর্ষি মিত্র ও অতিরিক্ত জেলা শাসক

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদা জেলার বইমেলাতে করোনা কাঁটা। কোভিডে আক্রান্ত মালদার জেলা শাসক রাজর্ষি মিত্র ও অতিরিক্ত জেলা শাসক। আর এই কারণেই বইমেলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন খোদ জেলা শাসক। ৩৩ তম মালদা জেলা বইমেলা নিয়ে আগেই প্রস্তুতি নিয়েছিল জেলা প্রশাসন। কিন্তু করোনার জন্য এই বইমেলা বাতিল করেছে জেলা প্রশাসন। আর এই খবরে মাথায় হাত প্রকাশনী সংস্থা গুলির। করোনার জন্যই বিগত দু’বছর ব্যবসা লাটে উঠেছে। বইমেলার মাধ্যমেই বই বিক্রি করে লাভের অঙ্ক দেখেন প্রত্যেকে। কিন্তু চলতি বছরে সেই বইমেলা বন্ধ হয়ে যাওয়ায় মাথায় হাত ব্যবসায়ীদের।

মালদহ শহরের ডিএসএ মাঠ সংলগ্ন ময়দানে সোমবার উত্তরবঙ্গের সর্ববৃহৎ বইমেলার উদ্বোধন করার কথা ছিল সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। কিন্তু জেলা শাসক করোনায় আক্রান্ত হওয়ায় আপতত স্থগিত বইমেলা। কয়েকদিন ধরেই সামান্য অসুস্থ বোধ করছিলেন মালদহের জেলাশাসক রাজর্ষি মিত্র। তাই মালদা মেডিক্যাল কলেজে করোনার আরটিপিসিআর পরীক্ষা করান। সোমবার কোভিড রিপোর্ট পজিটিভ ধরা পড়ে। তারপরেই জানা যায় মালদার অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরীও করোনা আক্রান্ত হন। যদিও তিনি তাঁর বাংলোতে আইসোলেশনে রয়েছেন বলেই জানা গিয়েছে।

১৩০ টি প্রকাশনা সংস্থা বইয়ের সম্ভার নিয়ে বইমেলাতে স্টল দিয়েছিলেন। কিন্তু করোনা কাঁটায় বইমেলা বন্ধ হয়ে যাওয়ায় চাপে উদ্যোক্তরা। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় মালদাতে পৌঁছেও গিয়েছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু শেষ মুহূর্তে বাতিল হয়েছে বইমেলার অনুষ্ঠান।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের