বীরের সম্মানে কেষ্টকে ফিরিয়ে আনতে হবে, পঞ্চায়েতের আগে কর্মীদের বার্তা মমতার

বীরভুমের নেতাদের উদ্দেশে তিনি বলেন, 'যতদিন কেষ্ট না ফিরে আসছে লড়াই আরও তিনগুন বাড়বে। বীরের সম্মানে কেষ্টকে ফিরিয়ে আনতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি:  ফের একবার তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেষ্টকে বীরের সম্মান দিয়ে জেল থেকে ফিরিয়ে আনতে হবে বলে দলের নেতা কর্মীদের বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের নেতা কর্মীদের নিয়ে বিশেষ সমাবেশে এই বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, ‘বীরের সম্মানে কেষ্টকে ফিরিয়ে আনতে হবে।’

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ানোর বার্তা দেন। মুখ্যমন্ত্রী বলেন,  ‘কেষ্টর নিজের শরীর খারাপ। একবার বকটুই হল, সেখানে ধাক্কা দিয়েছে। প্রতি ইলেকশানে নজরবন্দি করে রেখে দেয়। ভাবছেন জেলে বন্দি করে রেখে সংসদে দুটি আসন দখল করবেন। সে গুড়ে বালি।’ শুধু তাই নয় দলের নেতা কর্মীদেরও তিনি নির্দেশ দেন বীরভূম জেলা তৃণমূল সভাপতির পাশে থাকার। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় বীরভূম জেলার বিধায়ক এবং দলের ব্লক সভাপতিদের উঠে দাঁড়াতে নির্দেশ দেন।  এরপর বীরভুমের নেতাদের উদ্দেশে বলেন, ‘যতদিন কেষ্ট না ফিরে আসছে লড়াই আরও তিনগুন বাড়বে। বীরের সম্মানে কেষ্টকে ফিরিয়ে আনতে হবে। এই মানসিকতা নিয়ে তৈরি থাকুন। বীরভূম জেলা হারতে জানে না, হারতে শেখেনি। ওটা লাল মাটির রাস্তা, মাথায় রাখবেন।’ 

এদিন সমাবেশের মঞ্চ থেকে  মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ভারতবর্ষের সবচেয়ে বেশি স্বচ্ছ দল তৃণমুল কংগ্রেস। তিনি আরও জানান, তৃণমূলের ৯৯ শতাংশ কর্মী সৎ। কয়েকজনের খারাপ কাজ করলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। দল ব্যবস্থা নেবে।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের