চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পরীক্ষার সময় বনধ করলে ব্যবস্থা নেবে প্রশাসন: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: আগামী বৃহস্পতিবার থেকে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination) শুরু হবে রাজ্যজুড়ে। আর ওইদিনই পাহাড়ে ১২ ঘন্টার বনধ ডেকেছেন জিটিএ সদস্য বিনয় তামাং। এবার সেই বনধ নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরীক্ষার্থীদের অসুবিধায় ফেলে বনধ করলে প্রশাসন ব্যবস্থা নেবে বলে জানালেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন শিলিগুড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে বলেন, ‘বনধ সমর্থন করব না আমরা। আমরা বনধ সমর্থন করি না। এগারো বছর এটা আমাদের পলিসি।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, আগামী ২৩ তারিখ থেকে পরীক্ষা আছে। কেউ বনধ করলে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে। পাশাপাশি আইন ভাঙলে সরকার কাউকে রেয়াত করবে না বলে জানান তিনি। তাঁর কথায়, ‘বনধ করলে আমরা বনধ সমর্থন করব না। ২৩ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু। প্রশাসনের পক্ষ থেকে আমি নির্দেশ দিচ্ছি, যদি কেউ বঙ্গভঙ্গ নিয়ে আন্দোলন করতে যান, তা মেনে নেওয়া হবে না।’ একইসঙ্গে তিনি বলেন, ‘আন্দোলন করার অধিকার সকলের আছে। কিন্তু, আইন মেনে চলতে হবে। কেউ আইন হাতে নিলে সরকার তাঁকে রেয়াত করবে না, সে যে-ই হোক।’

মঙ্গলবারের সভা থেকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সব ভাষাকে আমরা শ্রদ্ধা করি। আমার মনের ভাষা, নতুন দিগন্তের আশা’। পাশাপাশি এদিন বাংলা ভাগের বিরুদ্ধে সুর চড়ান রাজ্যের প্রশাসনিক প্রধান। ‘আমরা বঙ্গভঙ্গ করতে দেব না’ বলে এদিন তিনি সরব হন। মুখ্যমন্ত্রী আরও বলেন, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কোনও তফাৎ নেই। এদিন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে তুরস্কে ভূমিকম্পে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

Published by:

Share Link:

More Releted News:

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

শেক্সপিয়ার সরণীর গঙ্গা – যমুনা অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের ঘরে ঘরে প্রচারে মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

রক্ত দিলে স্বাধীনতা দেব বলেছিলেন স্বামী বিবেকানন্দ, যোগীর মন্তব্য বিতর্ক চরমে

নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান্ত পরিযায়ী শ্রমিক সহ গ্রামবাসীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ