আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মমতাই পরবর্তী প্রধানমন্ত্রী, ভবিষ্যদ্বাণী কপিল মুনির আশ্রমের প্রধানের

নিজস্ব প্রতিনিধি: ‘দেশের আগামী প্রধানমন্ত্রী মমতাই, কেউ আটকাতে পারবে না’, মঙ্গলবার এমনই ভবিষ্যদ্বাণী করলেন আশ্রমের প্রধান জ্ঞানদাস মহান্ত। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে তিনদিনের সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। যার প্রথমদিনেই অর্থাৎ আজই কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে সমস্ত ব্যবস্থাপনা ও প্রস্তুতি খতিয়ে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি গিয়েছেন ভারত সেবাশ্রম সংঘেও। তৃণমূল কংগ্রেসের লক্ষ্য ২০২৪ লোকসভা নির্বাচন। প্রধানমন্ত্রী হিসেবে সেভেন আর সিআরে নিজেকে দেখতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মন্ত্রী, বিধায়ক ও কর্মীরা।

এর মাঝেই মঙ্গলবার গঙ্গাসাগরে গিয়ে ফের একবার মমতাকেই প্রধানমন্ত্রী করার জোড়ালো দাবি তুলেছেন কপিল মুনির আশ্রমের প্রধান জ্ঞানদাস মহান্ত। এদিন কপিল মুনি আশ্রমে গিয়ে ফের একবার কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সুরে সুর মেলান কপিল মুনির আশ্রমের প্রধান। মুখ্যমন্ত্রী কেন্দ্রকে আক্রমণ করে বলেছেন, ‘এই মেলা কুম্ভ মেলার চেয়ে কোনও কম পবিত্র নয়। কথায় বলে – সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আমরা বহুবার কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে আবেদন জানিয়েছি, এই মেলাকে জাতীয় স্বীকৃতি দেওয়া হোক। কিন্তু কোনও সাড়া পাইনি। একে দ্রুতই জাতীয় মেলা ঘোষণা করা উচিত বলে মনে করি। এই ব্রিজ করে দেওয়ার জন্যও বারবার কেন্দ্রকে বলা হয়েছে। কিন্তু তাতেও আমরা সাড়া পাইনি। আমাদের কাজ আমরাই করব। আমাদের টাকাপয়সা হলে ব্রিজটা বানিয়ে দেব।’

 

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ