কাল ঝাড়গ্রামে ২২টি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

আগামিকাল ঝাড়গ্রাম স্টেডিয়ামে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। সেই সভা থেকেই তিনি জেলার ২২টি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার বাঁকুড়া জেলার খাতড়াতে সভা করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) চলে আসছেন ঝাড়গ্রামে(Jhargram)। এদিন তিনি ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট লজে রাত্রিবাস করবেন। আগামিকাল ঝাড়গ্রাম স্টেডিয়ামে রয়েছে তাঁর সভা। সেই সভা থেকেই তিনি জেলার ২২টি সুস্বাস্থ্য কেন্দ্রের(Suswastha Kendra) উদ্বোধন করবেন। এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলি চালু হলে ঝাড়গ্রামের প্রত্যন্ত এলাকার মানুষের স্বাস্থ্যক্ষেত্রে লাভ হবে। তাই ঝাড়গ্রাম জেলা প্রশাসনও চাইছে জেলার প্রত্যন্ত এলাকার স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজাতে। জেলার বিভিন্ন বিভিন্ন ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে তৈরি হয়েছে সুস্বাস্থ্য কেন্দ্র। আগামীকাল ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রীর হাত ধরে নতুন ২২টি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। আগামিকাল যে ২২টি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হতে চলেছে মুখ্যমন্ত্রীর হাত ধরে তার মধ্যে সবচেয়ে বেশি সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হবে নয়াগ্রাম(Nayagram) ব্লক এলাকায়। সেখানে ৮টি সুস্বাস্থ্য কেন্দ্র চালু হচ্ছে।

এছাড়াও ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকে ৪টি, বিনপুর-২ ব্লকে ৩টি, গোপীবল্লভপুর-২ ব্লকে ২টি, গোপীবল্লভপুর-১ ব্লকে ২টি ও বিনপুর-১ ব্লকে ১টি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে বলে জানা গিয়েছে। জেলার পঞ্চায়েত সমিতি থেকে এই স্বাস্থ্যকেন্দ্রগুলি তৈরি করা হচ্ছে, যদিও সেই সুস্বাস্থ্যকেন্দ্র তৈরির ক্ষেত্রে টাকা দিচ্ছে রাজ্য সরকার। একইভাবে পূর্ত দফতর ১ কোটি ২৭ লক্ষ টাকা ব্যয়ে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল ক্যাম্পাসে ১০০ শয্যা বিশিষ্ট চারতলা হাসপাতাল(Hospital) তৈরি করেছে। সেটিরও আগামিকাল উদ্বোধন হতে চলেছে মুখ্যমন্ত্রীর হাত ধরে। প্রসঙ্গত এর আগে ঝাড়গ্রামের বিভিন্ন ব্লকের প্রত্যন্ত এলাকার মানুষ চিকিৎসার জন্য গ্রামীণ হাসপাতাল, ব্লক স্বাস্থ্যকেন্দ্র অথবা সুপার স্পেশালিটি হাসপাতালগুলির ওপর নির্ভর করতেন। প্রত্যন্ত এলাকায় এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলি চালু হয়ে গেলে স্থানীয় বাসিন্দারা রাতবিরেতে সেখানেই চিকিৎসা করাতে পারবেন। উদ্বোধনের তালিকায় রয়েছে ঝাড়গ্রাম ব্লকের ঝাঁটিবাঁধ ও পাঁচনডি সুস্বাস্থ্য কেন্দ্রও। 

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

বারাণসী বিমানবন্দরে ধুন্ধুমার কাণ্ড! পিস্তলের ট্রিগার টিপে গুলি চালিয়ে দিল যাত্রী, আহত ২

বিকেলের জলখাবারের জন্য চটজলদি বানিয়ে ফেলুন বিটরুট কাবাব, রইল সহজ রেসিপি

নদিয়ায় কংগ্রেস নেতা ও ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার ৩

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার

‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ট্রেনে বচসার জেরে ব্লেড দিয়ে রেলপুলিশের উপর হামলা, গ্রেফতার বাঙালি অভিনেত্রী

মৃত্যুর কাছে হার মানলেন রাজা সেন, SSKM-এ প্রয়াত বর্ষীয়ান পরিচালক, শোকস্তব্ধ টলিউড

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

‘গভীর রাত পর্যন্ত একসঙ্গে গল্প করলাম, আর সকালে আশিসদা নেই,’ শোকে স্তম্ভিত ভাই প্রশান্ত

জুম কলে ৯০০ কর্মীর চাকরি খেয়েছিলেন, এখন নিজেই কাজ খুঁজছেন ভারতীয় বংশোদ্ভূত সিইও