বাংলায় চালু হচ্ছে উৎসাহ প্রকল্প, নজরে ক্ষুদ্র শিল্প ও ব্যবসা

খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের এই নয়া প্রকল্পের নাম, ‘উৎসাহ প্রকল্প’। রাজ্যের পুরনিগম এলাকাগুলি ছাড়া সর্বত্র এই প্রকল্পের সুবিধা মিলবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) হাত ধরে বাংলায় চালু হচ্ছে আরও এক নতুন প্রকল্প যা রাজ্যের ক্ষুদ্র শিল্প ও ব্যবসার সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থানের নয়া দরজা খুলে দিতে চলেছে। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের(Food Processing Industries and Horticulture Department) মাধ্যমে আনা এই নয়া প্রকল্পের নাম, ‘উৎসাহ প্রকল্প’। এই প্রকল্পের আওতায় মাছ, মাংস, দুধ, পোলট্রি, বেকারি, কেক-পেস্ট্রি, মশলা, চালকল, গমকল, তেলকল, ডাল, আনাজপাতি, ফল, মধু, মাশরুমসহ যেকোনও খাদ্যদ্রব্য বা উদ্যানপালন সম্পর্কিত ব্যবসা(Business) বা ক্ষুদ্র শিল্পের(Small Industry) জন্য ব্যবসায়ী ও ক্ষুদ্র শিল্পপতিদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সব থেকে বড় কথা এই প্রকল্প যে আর্থিক সাহায্য করা হবে তা বছরের পর বছর ধরে ধাপে ধাপে কিস্তিতে দেওয়া হবে না, বরঞ্চ তা ব্যবসা বা ক্ষুদ্র শিল্পের সূচনাকালেই দুই দফায় দিয়ে দেওয়া হবে। 

রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যজুড়ে ছোট ব্যবসা বা শিল্পের জন্য সাধারণ মানুষকে আগ্রহী করতেই এই প্রকল্প চালু করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে যন্ত্রপাতি কিনতে ১০ লক্ষ টাকা পর্যন্ত সরাসরি আর্থিক সহায়তা বা ভর্তুকি দেবে রাজ্য সরকার। শিল্প গড়ার জন্য যত টাকার মেশিন, তার ৪০ শতাংশ পর্যন্ত উৎসাহমূলক নগদ সাহায্য করবেন তাঁরা। এক্ষেত্রে সর্বোচ্চ ২৫ লক্ষ টাকার যন্ত্রপাতিতে ওই সহায়তা মিলবে। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের কর্তাদের কথায়, এর আগে একটি উৎসাহমূলক স্কিম চালু ছিল, যেখানে ভর্তুকির একটা অংশ বহন করত কেন্দ্রীয় সরকার। সেক্ষেত্রে ২ কোটি টাকা পর্যন্ত ব্যবসায় মিলত সুবিধা। তবে তা দেওয়া হতো ধাপে ধাপে, প্রতিবছর। কিন্তু বেশ কয়েকবছর আগেই সেই স্কিম বন্ধ হয়ে যায়। এবার সরকার নিজেই চাইছে, একেবারে ছোট মাপের শিল্পে ভর্তুকি দেওয়া হোক। তাই নতুন প্রকল্প আনা হয়েছে। যদিও রাজ্যজুড়ে জেলা স্তরে স্কিমটিকে জনপ্রিয় করতে ইতিমধ্যেই কমিটি গড়া হলেও রাজ্যের কোনও পুরনিগম(Municipal Corporation) এলাকায় তা মিলবে না।  

যাঁরা ছোট পুঁজিতে ব্যবসা বা শিল্প গড়তে চান, তাঁদের ব্যাঙ্কঋণ পেতে অনেক সময়ই সমস্যায় পড়েন। কিন্তু রাজ্যের এই স্কিমে সেই সমস্যা ততটা প্রকট হবে না বলেই মনে করছেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের কর্তারা। তাঁদের কথায়, ব্যাঙ্কগুলি ঋণ দিতে চায় না অনুৎপাদক সম্পদ বৃদ্ধির আশঙ্কায়। অর্থাৎ ঋণ খেলাপের ভয় পায় ব্যাঙ্কগুলি। যদি ব্যাঙ্কে সরাসরি ভর্তুকির অঙ্ক চলে যায়, তাহলে সেই সঙ্কট কাটবে বলে আশাবাদী তাঁরা। আর এই পথটাই বাংলায় আগামী দিনে তরুণ প্রজন্মকে ক্ষুদ্র শিল্প বা ব্যবসা শুরুর জন্য উৎসাহ প্রদান করবে। সেই সব ক্ষুদ্র শিল্প ও ব্যবসার ক্ষেত্রে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানও হবে বলেই তাঁরা আশাবাদী।

অসুস্থতার কারণ দেখিয়ে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল

বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি

হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, ক্ষুব্ধ নওদার বিধায়ক

‘স্যরি মাম্মি-পাপা, দ্বিতীয়বার নিট পরীক্ষায় বসার হিম্মত নেই’, সুইসাইড নোট লিখে আত্মঘাতী ছাত্রী

মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

ক্যামেরা দেখেই প্রেমিকা পলককে ধাক্কা, সইফ-পুত্রের আচরণে শোরগোল নেটপাড়ায়

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার