বাংলার ৩ হাজার গ্রামে ‘দুয়ারে ব্যাঙ্ক’, উদ্যোগী মমতার সরকার

মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রাজ্যের ৩ আহাজার প্রান্তিক গ্রাম পঞ্চায়েত এলাকায় ‘দুয়ারে ব্যাঙ্ক’ পরিষেবা চালু করতে চলেছে পঞ্চায়েত দফতর।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) চাইছিলেন রাজ্যের প্রত্যেক মানুষ যুক্ত হন ব্যাঙ্কিং পরিষেবার(Banking Service) সঙ্গে। সেই কারণেই তিনি রাজ্যের পঞ্চায়েত দফতরকে(Panchayat Department) নির্দেশ দিয়েছিলেন এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে। সেই মতন এবার রাজ্যের ৩ হাজার প্রান্তিক গ্রাম পঞ্চায়েত(Gram Panchayat) এলাকায় ‘দুয়ারে ব্যাঙ্ক’(Duyare Bank) পরিষেবা চালু করতে চলেছে পঞ্চায়েত দফতর। এর ফলে রাজ্যের প্রান্তিক এলাকার মানুষজনের বাড়ির কাছে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে যাবে। একই সঙ্গে এই পরিষেবা প্রদানের জন্য নিযুক্ত করা হবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। তাঁরা Business Correspondence Sakhi বা BC Sakhi ও Digi Pay Sakhi হিসেবে কাজ করবেন। ইতিমধ্যে তাঁদের চিহ্নিত করার কাজ শুরু হয়ে গিয়েছে। আগামী মাস থেকেই যাতে এই পরিষেবা চালু করে দেওয়া যায়, সেই চেষ্টাই চলছে এখন, অন্তত নবান্ন সূত্রে তেমনই জানা গিয়েছে।   

আরও পড়ুন কলকাতার বুকে ১০০ দিনের কাজে ছাঁটাই রুখলেন ফিরহাদ

Business Correspondence Sakhi ও Digi Pay Sakhi কাজ কী? জানা গিয়েছে, Business Correspondence Sakhi-রা কোনও একটি ব্যাঙ্কের এজেন্ট হবেন। তাঁরা গ্রামে কাউন্টার খুলে গ্রাহকদের টাকা তোলা ও জমা দেওয়ার কাজ করতে সাহায্য করবেন। এদের বেতন হবে ৮ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত। অন্যদিকে, DG Pe Sakhi-রা একটি নির্দিষ্ট ব্যাঙ্কের হয়ে গ্রামে গ্রামে ঘুরে আর্থিক লেনদেনের কাজ করবেন। এই কাজের মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতেই হবে। কাজের বিনিময়ে নির্দিষ্ট কমিশন পাবেন ওই মহিলারা। প্রতিদিন কত গ্রাহক টাকা তুলছেন বা জমা করছেন, তার তথ্য পোর্টালে উঠে যাবে। ফলে কেন্দ্রীয়ভাবে দফতরও সেটা নজরে রাখতে পারবে। West Bengal State Rural Livelihood Mission’র তরফে এই কাজের জন্য যোগ্য প্রার্থীদের বাছাই করা হচ্ছে। কম্পিউটার চালানো এবং স্মার্ট ফোনে অভ্যস্ত মহিলাদেরই অগ্রাধিকার দেওয়া হবে। একজন মহিলা একাধিক গ্রামে পরিষেবা দিতে পারবেন। যেসব এলাকায় ব্যাঙ্ক অনেক দূরে কিংবা নেই, সেখানকার মানুষজন এর ফলে অনেকটাই উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।   

আরও পড়ুন এ তো রেড কার্পেট বিছিয়ে দুর্নীতিকে অভ্যর্থনা, ট্যুইট চিদাম্বরমের

রাজ্যের পঞ্চায়েত দফতর সূত্রে জানা গিয়েছে, এতদিন এই পরিষেবা ছড়িয়ে ছিটিয়ে চলছিল। প্রত্যন্ত এলাকার মানুষ যে ঠিক মতো ব্যাঙ্কিং পরিষেবা পাচ্ছেন না, সে খবরও দফতরের আধিকারিকদের কানে এসেছিল। তাই এবার রাজ্যের সব গ্রাম পঞ্চায়েতেই এমন উদ্যোগ চালুর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সম্প্রতি ‘দুয়ারে ব্যাঙ্কিং’ পরিষেবায় সর্বোচ্চ আর্থিক লেনদেনে সাহায্য করায় দুই মহিলাকে পুরস্কৃত করেছে রাজ্যের পঞ্চায়েত দফতর। আগামী দিনে এই পরিষেবা আরও প্রান্তিক ও দুর্গম এলাকায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। চলতি বছর দু’টি পদে ১৪০০ করে মোট ২৮০০ জন মহিলাকে নিযুক্ত করা হবে। তাঁদের পর্যাপ্ত প্রশিক্ষণও দেবেন বিশেষজ্ঞরা। যতটা সম্ভব বেশি সংখ্যক গ্রামকে এই সুবিধার আওতায় আনাটাই এখন সরকারের লক্ষ্য।

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ! মুক্তির দিনে মাত্র ২১ কোটি টাকা আয় করল ইমরানের ‘আওয়ারাপান ২’

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘জেন আলফা’র হাত ধরেই অলিম্পিক জয়, ২০৩৬-এ নতুন প্রজন্মকে তৈরি করার বার্তা প্রধানমন্ত্রীর

স্ত্রী-সন্তান নেই, স্বাধীনতা দিবসের মঞ্চে বিজয়ের বাবা-মায়ের পাশে নজর কাড়লেন তৃষা

স্বাধীনতা দিবসে গরম ভাতের সঙ্গে বানিয়ে ফেলুন রুই মাছের ডিমের ভাপা

স্বাধীনতা দিবসে ঘরেই বানান তেরঙা পোলাও, রইল সম্পূর্ণ রেসিপি

ব্রাউনি খেলেই টাক মাথা ভরে যাবে চুলে, সহজেই বানিয়ে ফেলুন এই বিশেষ পদ

আমেরিকার মিশিগানে বন্দুকবাজের তাণ্ডবে হত ৫, পুলিশের গুলিতে খতম সন্দেহভাজন

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ

‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণে লালকেল্লা থেকে ‘সপ্তধারার’ ঘোষণা প্রধানমন্ত্রীর