মালদহে গৃহবধূ ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি,মানিকচক: মালদহে গৃহবধূ ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার। মালদহের মানিকচকের(Manickchak) ডোমহাটের ডালুটোলা এলাকার ঘটনা। ধৃত পঙ্কজ মণ্ডল (Pankaj Mondal) মানিকচক থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার। শুক্রবার ধৃতকে তোলা হয় মালদহ জেলা আদালতে। আগমী ৭ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। 

জানা গিয়েছে, এলাকার এক বিবাহিত মহিলা পেট ব্যথার সমস্যা নিয়ে ঝাড়ফুঁক করানোর জন্য আসে ওই সিভিক ভলান্টিয়ারের বাড়িতে। ওই সিভিক ভলান্টিয়ার এর মা বাড়িতে ঝাড়ফুঁক করে। কিন্তু সে সময় বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে ওই মহিলার ইচ্ছের বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ। মানিকচক থানায় অভিযোগ দায়ের নির্যাতিতার। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়। যদিও এদিন মালদহ আদালতে (Malda Court) তোলার সময় এই নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি অভিযুক্ত।

অন্যদিকে ,সীমান্ত এলাকায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচার রুখতে গিয়ে পাচারকারীদের হামলার মুখে পড়ে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে গুলি চালাল পাচারকারীরা। তবে গুলি চালিয়েও শেষ রক্ষা হয়নি। দুই পাচারকারী ধরা পড়ে পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির(Gopalganj Fari) সাইলাপুর সীমান্ত এলাকায়।

জানা গিয়েছে এদিন ভোর রাতে ওই সীমান্ত এলাকা দিয়ে একদল পাচারকারী বাংলাদেশে নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা করছিল। এই খবর পেয়ে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ পাচারকারীদের ধরতে গেলে পাচারকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বলে খবর। তবে শেষ রক্ষা হয়নি। দুই পাচারকারী ধরা পড়ে পুলিশের হাতে। তাদের হেপাজত থেকে উদ্ধার হয় একটি সেভেন এমএম পিস্তল, একটি ম্যাগজিন সহ দুই রাউন্ড কার্তুজ। এছাড়াও পুলিশ ধৃতদের হেপাজত থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR