প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নিশীথ প্রামাণিকের বাবার নাম, শোরগোল

প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবার নাম থাকার অভিযোগ উঠল।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবার নাম থাকার অভিযোগ উঠল। যা নিয়ে তৈরি হয়েছে চাপানউতোর। ইতিমধ্যে বিষয়টি নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূল কংগ্রেসের দাবি, প্রশাসনের তরফে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য উপভোক্তাদের নামের যে তালিকা সামনে আনা হয়েছে সেখানে নাম রয়েছে দিনহাটা এক নম্বর ব্লকের অন্তর্গত ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার খারিজা বালাডাঙার বাসিন্দা বিধূভূষণ প্রামাণিকের। প্রসঙ্গত বিধূভূষণ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাবা। আবাস যোজনার ঘর পাবেন যারা তাঁদের উপভোক্তা আইডিও প্রকাশ করা হয়েছে প্রশাসনের তরফে। নিশীথের বাবার উপভোক্তা আইডি ১২০০৫৪৫৫৭ এবং সিরিয়াল নম্বর ১১৯৮৭৭।

অন্যদিকে আবাস যোজনার তালিকায় কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর বাবার নাম থাকায় বিষয়টি নিয়ে সরব হয়েছে তৃণমূল। কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের অভিযোগ, ‘বিজেপি আবাস যোজনার তালিকায় নাম নিয়ে রাজ্যজুড়ে অভিযোগ তুলছে। অথচ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নিজস্ব বিলাস বহুল বাড়ি থাকা সত্ত্বেও তাঁর বাবার নাম সেই তালিকায় রয়েছে। তবে কি এবার বিজেপি নেতা-কর্মীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি করবে? ধরনা দেবে?’ অন্যদিকে অভিযোগ সামনে আসতেই নিশীথ প্রামাণীকের সাফাই, তিনি এই ধরণের প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য কোনওদিন আবেদন করেননি। তাঁর দাবি, বদনাম করার জন্য তালিকায় বিজেপি নেতাদের নাম ঢোকানো হচ্ছে। পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য জেলাশাসকের কাছে আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের