ডোমজুড়ে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, ডোমজুড় : ডোমজুড় থানার অন্তর্গত রাঘবপুর এলাকায় নাবালিকাকে যৌন নিগ্রহের (sexually assaulted) অভিযোগ। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীদের।

জানা গিয়েছে, এলাকায় রাস্তা তৈরির কাজ চলছিল। সেই কাজের বরাত পেয়েছে একটি ঠিকাদার সংস্থা (Contracting company)। সেই সংস্থার এক কর্মীর বিরুদ্ধে ওই নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে। গ্রামের বাসিন্দারা ওই ঠিকাদার সংস্থার গাড়িও ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। ডোমজুর থানার বিশাল পুলিশ বাহিনী  ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। অভিযুক্তকে গ্রেফতারের  দাবিতে এলাকাতে রাতেই বিক্ষোভ দেখান তাঁরা।

সূত্রের খবর, যৌন হেনস্থার পরে কাউকে প্রথমে কিছু বলতে পারেনি নাবালিকা। ভয়ে শরীরে অস্বস্তি হতেই নাবালিকার মা প্রশ্ন করাতে সে মায়ের কাছে  বিষয়টি জানায়। তখনি পরিবারের লোকজন ও স্থানীয়রা থানায় অভিযোগ দায়ের করে। অভিযুক্তের বিরুদ্ধে আগেও মদ খেয়ে গাড়ি চালানো সহ অশান্তির অভিযোগ রয়েছে। ওই ঠিকাদারের সঙ্গেও কথা বলা হয়। কিন্তু অভিযুক্তের কোনও খোঁজ পাওয়া যায়নি। তাই অভিযুক্তকে ধরার জন্য দাবি জানাতে থাকে। রাতেই এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয়রা।

ঠিকারদার সংস্থার গাড়িতেও ভাঙচুর চালানো হয়। অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিকাদার সংস্থার অন্যান্য কর্মীদের সঙ্গেও কথা বলছে পুলিশ। অভিযুক্ত কোথায় পালিয়ে যেতে পারে, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে ওই নাবালিকাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে। শারীরিক পরীক্ষাও করা হয়েছে।

 

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা