‘‌বাঙালি কী বুঝিয়ে দিয়ে এসেছি, এরপর মমতা যাবেন’‌, কমিশনকে হুঁশিয়ারি অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, শুক্রবার বারুইপুরের মাটিতে শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। এই সভা থেকে এসআইআরের আতঙ্কে গত কয়েক সপ্তাহে রাজ্যের নানা প্রান্ত থেকে যে সমস্ত ভোটার এবং বিএলও’‌র মৃত্যুর খবর এসেছে, তাঁদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন অভিষেক। আর তোপ দেগেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। জ্যান্ত মানুষকে ‘মৃত’ দেখিয়ে ভোটের খসড়া তালিকা থেকে নাম বাদ দিয়েছে। এই অভিযোগের জবাবেই বিজেপির বিরুদ্ধে তীব্র সুর চড়ালেন তৃণমূল কংগ্রেস সাংসদ।

এদিকে নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়েছিলেন অভিষেক। জ্ঞানেশ কুমারের সঙ্গে তাঁর বাদানুবাদের কথা আগেই জানিয়েছিলেন। এবার ডায়মন্ডহারবারের সাংসদ বলেন, ‘আমার সঙ্গে আঙুল তুলে কথা বলছিলেন জ্ঞানেশ কুমার। বাঙালি কী, দিল্লিতে গিয়ে বুঝিয়ে দিয়ে এসেছি। এর পর মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। হাই কোর্ট, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও ১০০ দিনের প্রকল্প চালু করেনি বিজেপির সরকার। গরিবের আবাসের টাকাও চালু করেনি।’‌ নির্বাচন কমিশন দফতরের বাইরে সেদিন অভিষেক বলেছিলেন, আঙুল নামিয়ে কথা বলুন। আপনি মনোনীত, আমি নির্বাচিত।

অন্যদিকে এসআইআর নিয়ে সুর চড়িয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ। সভাস্থলে তিনজনকে তুলে তাঁদের নাম জিজ্ঞাসা করেন। তারপর জানান, এই তিনজনকে মৃত বলে দেখিয়েছে খসড়া তালিকায়। মৃত মানুষ কখনও র‌্যাম্পে হাঁটতে পারেন?‌ প্রশ্ন তোলেন তিনি। এই বিষয়ে অভিষেক বলেন, ‘‌অনেকে ভাবছেন, এই র‌্যাম্পটা কেন করা হয়েছে। আজ এই র‌্যাম্পে আমি তিনজন ‘ভূত’কে হাঁটাব। কমিশন যাঁদের মৃত বলেছে, তাঁরা আজ এখানে দাঁড়িয়ে প্রত্যক্ষ করবেন।’‌ মঞ্চে উঠে আসেন মনিরুল ইসলাম মোল্লা, হরেকৃষ্ণ গিরি ও মায়া দাস। তারপরই অভিষেকের প্রশ্ন, ‘‌দেখতে কি মৃত মনে হচ্ছে? এঁরা বেঁচে আছেন—আপনারা দেখছেন। কিন্তু কমিশন নাকি দেখতে পাচ্ছে না! দু’জনের বাড়ি মেটিয়াবুরুজ, একজনের কাকদ্বীপ।’‌

এছাড়া একের পর এক ভিডিও ক্লিপিংস শোনান অভিষেক। একটা অনন্ত মহারাজের, আর একটা শুভেন্দু অধিকারীর। তাই সেসব শুনিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‌জিএসটি এবং ইনকাম ট্যাক্সের মাধ্যমে গত সাত বছরে কেন্দ্র বাংলা থেকে ৬ লক্ষ ৫০ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে। কিন্তু তার পরেও বাংলাকে প্রাপ্য থেকে বঞ্চিত করা হয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে কোনও একটি রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো করে মহিলাদের ১ হাজার টাকা করে মাসে দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব।’‌

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?