মুর্শিদাবাদের অশান্তির তদন্তে গঠিত SIT, দেখে নিন দলে কারা কারা রয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার মুর্শিদাবাদে অশান্তির ঘটনার সমস্ত তদন্তভার নিল দল বা সিট (SIT)। যা রাজ্য পুলিশ গঠন করে দেয়। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে সিট গঠন রাজ্য পুলিশের। জানা গিয়েছে, এই সিটে থাকবে ন’জন সদস্য। বিশেষ এই তদন্তকারী দলে থাকবেন তিনজন ডেপুটি সুপার ও ছ’জন ইনস্পেক্টর। অশান্তি সংক্রান্ত সব মামলার তদন্ত করবে এই সিট।

গতকাল পশ্চিমবঙ্গ পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) জাভেদ শামিম মুর্শিদাবাদের হিংসা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন। কাউকে রেয়াত করা হবে না বলেও জানিয়েছিলেন। এরপরই জানা গিয়েছে এ দিন এই ঘটনায় সিট গঠন করা হয়েছে। এই সিটে স্থানীয় জেলাপুলিশ থেকে শুরু করে রাজ্য পুলিশ, এসটিএফ, সিআইডি ও রাজ্যের আইবি (IB) সকলকে মিলে তৈরি হয়েছে। এবার থেকে মুর্শিদাবাদের অশান্তির সমস্ত ঘটনার তদন্ত করবে এই বিশেষ দল।

দেখে নিন কারা-কারা রয়েছেন STF-এ?

১) শান্তনু চৌধুরী (অ্যাডিশনাল পুলিশ সুপার, আইবি) ২) বিজয় যাদব (ডেপুটি পুলিশ সুপার, সিআইএফ) ৩)কৌশিক ঘোষ (ডেপুটি পুলিশ সুপার, সিআইডি) ৪) অসিম মণ্ডল (ইন্সপেক্টর, সিআইডি) ৫)রাজর্ষি দত্ত (ইন্সপেক্টর, ট্রাফিক হেডকোয়ার্টার) ৬) অনুপম চক্রবর্তী (ইন্সপেক্টর, সিআইডি) ৭) তন্ময় ঘোষ (ইন্সপেক্টর, সিআইডি) ৮) তুহিন দাস (ইন্সপেক্টর,সিআইডি) ৯) সুদীপ্তা দে (সুন্দরবন পুলিশজেলা, আইসি সাইবার)

উল্লেখ্য, মুর্শিদাবাদের ধুলিয়ানে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের ঘটনায় মঙ্গলবাই সিট গঠন হয়েছিল। সিআইডি (CID), এসটিএফ (STF) -এর অফিসারদের নিয়ে সিট অর্থাৎ বিশেষ তদন্তকারী দল গঠিত হয়েছিল। এরপর খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হন দুজন। এরপর আজ জানা গিয়েছে, এই গোটা ঘটনার তদন্তে করবে সিট। উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত ছিল মুর্শিদাবাদ। নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে সুতি-ধুলিয়ানের মতো একাধিক এলাকা তার রেশ ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে, দোকানপাঠ ভাঙচুর। পরে যদিও ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে পরিস্থিতি।

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

গণেশ উৎসবে মার্কেটে এল বীরেন বসাকের ঘরানার বিশেষ জামদানি শাড়ি, দাম ৪০ হাজার

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

মারাঠি জেনেও মন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান, সঞ্জয় দত্তের ভিডিও নিয়ে হইচই নেটপাড়ায়

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

সামান্য বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড! ধারালো অস্ত্র দিয়ে যুবকের গলায় কোপ, চাঞ্চল্য হালিশহরে

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার

পানের বরজে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য…, ময়নায় হাত-পা বাঁধা মহিলার দেহ উদ্ধার