সকালে ছাত্রীর আত্মহত্যা, বিকেলে বন্ধুর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য

বীরভূম ও হুগলির ঘটনা। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মৃতের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট।

Share:

নিজস্ব প্রতিনিধি: সকালে ছাত্রীর আত্মহত্যার (Suicide) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল এলাকায়। বিকেলে সেই ছাত্রীর বন্ধুর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ওই এলাকাতেও ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। দুটি ঘটনায় দুই এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে শোকের ছায়া। বীরভূম ও হুগলির ঘটনা। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ (Police)।

বুধবার এই ঘটনা ঘটেছে হুগলি জেলার কামারপুকুর এবং বীরভূমের শান্তিনিকেতনে। জানা গিয়েছে, বুধবার সকালে আত্মহত্যা করেন সোনালী নায়েক। তিনি হুগলির কামারপুকুর এলাকার বাসিন্দা। আর তারপরেই রহস্যমৃত্যু হয় সুমন দের। অনুমান, বিকেলে সুমন আত্মহত্যা করেছে। ঝুলন্ত অবস্থায় সুমনের দেহ উদ্ধার করা হয়। সুমনেরদেহ উদ্ধার হয় বুধবার রাতে। দুটি ঘটনায় দুই এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য এবং শোকের ছায়া। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বান্ধবীর আত্মহত্যার ঘটনার খবর পেয়ে ভেঙে পড়েন যুবক। তারপরেই নিজেকে শেষ করে নেওয়ার সিদ্ধান্ত নেন যুবক। দুটি ঘটনাতেই মৃত্যুর তদন্তে নেমেছে পুলিশ। মৃতদের দেহ ময়নাতন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃতদের পরিবারকে।

জানা গিয়েছে, এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন সুমন। তিনি কৃষি বিভাগে পড়তেন। তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। জানা গিয়েছে, মৃতের বাড়ি বাঁকুড়া জেলার তাজপুরে। রথীন্দ্রপল্লীতে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন সুমন। শান্তিনিকেতন থানার পুলিশ মৃতের দেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়। এখানেই হবে ময়নাতদন্ত (Postmortem) । জানা গিয়েছে, মৃতের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট।

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি