রেল লাইনের পাশ থেকে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার

রেললাইনের পাশ থেকে সদ্যোজাত শিশুর (New Born Baby) মৃতদেহ উদ্ধার হল। রবিবার দুপুরে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় ঘটেছে এই ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রেললাইনের পাশ থেকে সদ্যোজাত শিশুর (New Born Baby) মৃতদেহ (Dead Body) উদ্ধার (Recover) হল। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদা শহরের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন কৃষ্ণপল্লী এলাকায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। কোথা থেকে ওই শিশুর মৃতদেহ এল তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে মালদা শহরের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল (Malda Medical College and Hospital)সংলগ্ন কৃষ্ণপল্লী (Krishnapalli) এলাকায় রেললাইনের ধারে কাপড়ে মোড়া সদ্যজাতর মৃতদেহ দেখতে পান স্থানীয় মানুষজন। ছুটির দিনে দুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানান, এলাকা দিয়ে যাওয়ার পথে সদ্যজাত শিশুর মৃতদেহ নজরে পড়ে তাদের। মৃতদেহটি পুত্র সন্তানের বলে জানান তারা। স্থানীয়দের দাবি, কেউ বা কারা মৃত সন্তানটিকে ফেলে রেখে পালিয়েছে। ওই অঞ্চলে মেডিকেল কলেজ ছাড়াও একাধিক বেসরকারি নার্সিংহোম রয়েছে। নার্সিংহোম বা হাসপাতাল থেকে কেউ এসে শিশুর দেহ ফেলে গিয়েছে বলে দাবি স্থানীয় মানুষজনের। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা নির্দিষ্টভাবে বলতে পারছেন না কেউ। প্রশাসন যাতে এলাকায় আরও বেশি নজরদারি চালায়, স্থানীয় বাসিন্দারা সেই দাবি তুলেছেন।

অন্যদিকে এই ঘটনার পর স্থানীয়রা বিষয়টি জানিয়ে থানায় খবর দেন। ঘটনার খবর পেয়ে রেললাইনের পাশ থেকে মৃতদেহটি (Dead Body) উদ্ধার করে নিয়ে যায় তদন্তকারীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?