প্রতিপক্ষ নেই মাঠে, ভোটে মজাই পাচ্ছেন না শতাব্দী

Share:

নিজস্ব প্রতিনিধি : দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট। রাজ্যের সবকটি আসনে প্রার্থী ঘোষণা করে জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল। তবে বিজেপি এখনও সব কটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। প্রার্থী ঘোষণা বাকি বীরভূম সহ চারটি আসনে। বীরভূমে বিজেপি এখন প্রার্থী দিতে না পারায় কটাক্ষ ছুড়ে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। বিজেপিকে ঠেস মেরেই শতাব্দী জানান, ফাঁকা মাঠে কি আর ফুটবল খেলা যায়।

গত বিধানসভা ভোটে নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের উদ্দেশ্যে ‘খেলা হবে’ স্লোগান তুলেছিলেন। কিন্তু বীরভূমে তো প্রার্থীই ঘোষণা করতে পারেননি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। শনিবার সিউরি ২ নম্বর ব্লকের কোমা গ্রাম পঞ্চায়েতে গিয়েছিলেন শতাব্দী। সেখানে গিয়ে কটাক্ষের সুরেই শতাব্দী জানান, ‘ফুটবল খেলতে তো প্রতিপক্ষের দরকার হয়। ফুটবল তো আর একা খেলা যায় না। বিজেপি কেন আমার বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে না, সেটা আমার জানার কথা নয়। কিন্তু আমি বলে শট মারলে সেটা তো প্রতিপক্ষকে আটকাতে হবে। কিন্তু কোথাও তো কেউ নেই।‘

তবে প্রতিপক্ষের নাম জানা না থাকলেও প্রচারে খামতি দিচ্ছেন না বীরভূমের তৃণমূল প্রার্থী। ২০০৯ সাল থেকে টানা এই কেন্দ্রে জিতে আসছেন শতাব্দী। তাই পোরখাওয়া রাজনীতিকের মতোই গত দশ বছরে রাজ্যে তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ তুলে ধরছেন তিনি। তিনি জানান, একটা সময়ে এই কেন্দ্রের মানুষ তাঁকে পরিযায়ী হিসাবে জানত। কিন্তু দীর্ঘদিন ধরে এখানকার মানুষের সঙ্গে তিনি আছেন এবং আগামীদিনেও থাকবেন। উল্লেখ্য, বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপি এখনও প্রার্থী ঘোষণা না করলেও কংগ্রেস মিল্টন রশিদকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে।

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের