ফাঁস দিয়ে আত্মঘাতী সিঙ্গুরের নার্সিংপড়ুয়া, ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ

Share:

নিজস্ব প্রতিনিধি : ফাঁস দিয়েই আত্মহত্যা করেছেন সিঙ্গুরের নার্সিং পড়ুয়া দিপালী জানা। পরিবারের দাবি মেনে কল্যাণীর এইমসে ময়নাতদন্ত হয়েছে তাঁর। সেই রিপোর্ট এবার মিলেছে। সেখানেই জানা গিয়েছে, গলায় ফাঁস দিয়েই আত্মহত্য়া করেছেন তিনি। এইমস থেকে দেওয়া ময়নাতদন্তের রিপোর্টে অ্যান্টেমর্টেম হ্যাঙ্গিং  শব্দ উল্লেখ করা রয়েছে। গলায় ফাঁস লাগার জেরে শ্বাসরোধ করে মৃত্যুর কথা উল্লেখ। দিপালীর শরীরে কোনও আঘাত ও নির্যাতনের  চিহ্ন ছিল না।

তিনদিন  সিঙ্গুরের ওই বেসরকারি হাসপাতালে কাজের জন্য এসেছিলেন দিপালী। চারদিনের দিন তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপরেই দেহ ময়নাতদন্ত নিয়ে সমস্যার সৃষ্টি হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, কেন্দ্রীয় সরকারের নেতৃত্বাধীন কোনও হাসপাতালে মেয়ের ময়নাতদন্ত করা হোক। দীর্ঘ টালবাহানার পর শনিবার সকালে মৃত নার্সের দেহ কল্যাণীর এইসে নিয়ে গিয়ে হয়েছে ময়নাতদন্ত। মেজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত হয়েছে। গোটা ঘটনার ভিডিওগ্রাফি করা হয়েছে। সকাল ১০ টা থেকে শুরু হয় ময়নাতদন্ত।  তিন ঘণ্টা ধরে ময়নাতদন্ত হয়েছে। গত ৭২ ঘন্টা ধরে বিভিন্ন টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয়েছে পরিবারকে। মেয়ের মৃত্যুর তদন্ত সিবিআই-র হাতে দিতে চেয়েছিল পরিবার।

জানা যায়, বুধবার নার্সের মৃত্যুর পর বৃহস্পতিবার দেহ নিয়ে যাওয়া হয় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। সেখানে ময়নাতদন্ত করা যাবে না জানিয়ে দেহ রেফার কের দেওয়া হয় কলকাতা মেডিক্যালে। হাপসাপাতালের সুপার রেফার করে দিয়েছেন। কিন্তু কেন তাঁকে রেফার করতে হল সেই নিয়ে উঠছে প্রশ্ন। অবশেষে ৪দিন ধরে টানাপোড়েন চলার পরে ময়নাতদন্ত হয় এইমসে। এবার ময়নাতদন্তে ফাঁস লাগার কথাই জানানো হয়েছে। ধৃত প্রেমিকের মোবাইল ফোন খোঁজে সিঙ্গুর থানার পুলিশ।

‘নিট কাণ্ডে যাঁরা দায়ী, তাঁদের জবাব দিতেই হবে’, ‘আরশোলা’দের বিক্ষোভকে সমর্থন জিতের

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা

যন্তর-মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা দিল্লির রেস্তোরাঁগুলির

পটনায় পুলিশের দাগা জলকামানের মধ্যে তুমুল নাচ বিক্ষোভকারীদের, ভাইরাল ভিডিও

পিএসি চেয়ারম্যান পদের জন্য লড়াই দুই তৃণমূলের, কার কার নাম জমা পড়ল অধ্যক্ষের কাছে?

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

‘চালিয়ে যাও, পাশে আছি’, সিজিপি প্রতিবাদকে সমর্থন প্রথম হলিউড তারকা জন কুস্যাকের

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

মেঘ বৃষ্টির দিনেও ঘর থাকবে প্রাণবন্ত, জেনে নিন অন্দরমহল সতেজ রাখার সহজ উপায়

দেশে চিনির মজুত শেষ? আচমকা দাম বৃদ্ধিতে জল্পনা তুঙ্গে

নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত কেন্দ্র, দিন-ক্ষণ ঠিক করুক বিরোধীরাই: রিজিজু