আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গভীর রাতে ৭৫ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণ করে চুরি, বজবজ জুড়ে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধিঃ দেশ সহ গোটা রাজ্য জুড়ে বাড়ছে ধর্ষণের ঘটনা। এই আবহে এবার ৭৫ বছর  বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বজবজ ২ নম্বর ব্লকের রানিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। ইতিমধ্যেই এই ধর্ষণ কাণ্ডে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ।

পরিবারের তরফে দাবি করা হয়েছে, ২৯ শে ডিসেম্বর রাতে  এক দুষ্কৃতী বৃদ্ধার ঘরে ঢুকে পড়ে। এরপরেই চলে  ধর্ষণ। এমনকি যাওয়ার সময় কিছু গয়না চুরি করে দুষ্কৃতীরা। এই  ঘটনার পর বৃদ্ধার চেঁচামেচিতে তার প্রতিবেশী ঘরে এসে দেখেন সে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে বৃদ্ধাকে উদ্ধার করে মুঁচিশার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চলছে চিকিৎসা ।

এই প্রসঙ্গে বজবজ ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জি বলেন,’ বৃদ্ধাকে মারধর এবং চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখন ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়নি।‘ ইতিমধ্যেই ডায়মন্ড হারবার জেলা পুলিশের সুপারের অফিসে লিখিত অভিযোগ দায়ের হয়েছে । আর সেই অভিযোগের ভিত্তিতে আলিপুর কোর্টে ওই বৃদ্ধার গোপন জবানবন্দী করেছে পুলিশ। এরপরেই গ্রেফতার হয় অভিযুক্ত। বর্তমানে বৃদ্ধার শারিরিক পরীক্ষা করা হচ্ছে। এই পুরো ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ ।  

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ