চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তপন কান্দু খুনের ঘটনায় ঝাড়খন্ড থেকে গ্রেফতার আরও এক

নিজস্ব প্রতিনিধি: কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় গ্রেফতার আরও এক যুবক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আধিকারিকরা গ্রেফতার করেছে তাকে। ধৃত যুবককে ঝালদার কংগ্রেস কাউন্সিলরকে গুলি চালিয়েছিল বলে দাবি তদন্তকারীদের।

সিবিআই সূত্রে খবর, ধৃত যুবকের নাম জাবির আনসারি। ঝাড়খণ্ডের বোকারো জেলার ব্যাঙ্ক নারায়ণপুর থানার কাচো গ্রামের বাসিন্দা তিনি। শনিবার বোকারো থেকে তাঁকে গ্রেফতার করে সিবিআই গোয়েন্দারা। গ্রেফতার করার পর রবিবার তাঁকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হয়ে যাওয়ার পর আদালতের নির্দেশে এই ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শনিবার ওই যুবক গ্রেফতার হওয়ার পর নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দু জানান, শুটার ধরা পড়েছে, ভাল খবর। আমি এটাই চাই। এই হত্যাকাণ্ডের সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা সকলেই ধরা পড়ুক। পূর্ণিমা কান্দু দোষীদের ফাঁসির সাজা দাবি করেছেন।

শ্যুটার গ্রেফতার হওয়া নিয়ে পুরুলিয়া জেলা কংগ্রেসের সভাপতি নেপাল মহাতো জানান, প্রথম থেকেই সিবিআই এর উপর আমাদের ভরসা ছিল। পূর্ণিমা কান্দু, ঝালদার মানুষের চোখের জল পড়েছে। এরপর মহামান্য হাইকোর্ট সিবিআইকে নির্দেশ দিয়েছিল যাতে দোষীদের ধরা হয়। সেই মতো সিবিআই কাজ করছিল। প্রথম থেকে সিবিআই ভাল কাজ করেছে। মাঝখানে একটু স্তিমিত ছিল। তবে সিবিআই প্রমাণ করে দিল তারা সিবিআই। সিবিআইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নেপাল মাহাতো।

প্রসঙ্গত চলতি বছরের ১৩ মার্চ ঝালদা শহরে খুন হন তপন কান্দু। সেই ঘটনার নেমে সিবিআই নরেন কান্দু, দীপক কান্দু, কলেবর সিং, আশিক খান ও সত্যবান প্রামাণিককে আগেই গ্রেফতার করেছে। ধৃতরা বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। এবার এই ঘটনায় যে গুলি চালিয়েছিল সেই জাবির আনসারি নামের যুবকে গ্রেফতার করল তদন্তকারীরা।

Published by:

Share Link:

More Releted News:

ভবানীপুরে মমতার প্রস্তাবক ব্যবসায়ী মিরাজ শাহের বাড়িতে আয়কর হানা

‘‌মা–মেয়ের পা ধরে ক্ষমা চাওয়াব’‌, সবংয়ে বিজেপি কর্মীদের চ্যালেঞ্জ অভিষেকের

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

ভোটের মুখে ফের উত্তপ্ত নন্দীগ্রাম, বোমাবাজির অভিযোগ, তদন্তে পুলিশ

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘বিজেপি প্রার্থীকে দলের কর্মীরাই মানছে না’, সবংয়ে মানস-অমলের তফাৎ বোঝালেন অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ