চলতি বছর থেকেই বাংলার সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে Online Admission

চলতি বছর থেকেই রাজ্যের সমস্ত সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে লাগু হয়ে যাচ্ছে Online Admission। একটি পোর্টালের মাধ্যমেই তা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেল। কিছুদিন বাদে শুরু হয়ে যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষাও। মে মাসে বার হবে মাধ্যমিকের ফলাফল। উচ্চমাধ্যমিকের ফল তার আগে পরে করেই প্রকাশিত হবে। তার পরেই শুরু হয়ে যাবে রাজ্যের সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে(College and Universities) ভর্তির প্রক্রিয়া। সবাই চাইবেন নিজের পছন্দ মতন বিষয় নিয়ে পছন্দ মতন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে। কিন্তু এবার থেকেই এই ভর্তির জায়গায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার(West Bengal State Government)। গতবছর পরিকল্পনা হলেও স্থগিত রাখতে হয়েছিল রাজ্যের সমস্ত সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে Online Admission। এবারে কিন্তু সেটাই পুরোদমে লাগু হতে চলেছে। কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি নিয়ে মোটামুটি সিদ্ধান্ত নিয়েই ফেলেছে রাজ্যের শিক্ষা দফতর(Education Department)। যার ফলে কেন্দ্রীয়ভাবে একই পোর্টালের(Portal) মাধ্যমে পড়ুয়ারা রাজ্যের যে কোনও সরকারি কলেজে কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন জানাতে পারবে।   

আরও পড়ুন চলতি অর্থবর্ষে বাংলায় বাতিল ১৫ লক্ষ ভুয়ো জবকার্ড

গত বছরই কেন্দ্রীয়ভাবে একই পোর্টালের মাধ্যমে রাজ্যে সমস্ত সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত করা সম্ভব হয়নি। ফলে তখনকার মতো পরিকল্পনাটি স্থগিত করা হয়ে যায়। তবে এই বছর থেকেই একই পোর্টালের মাধ্যমে ভর্তির সুবিধা পেতে চলেছে পড়ুয়ারা। শুধু তাই নয়, ইতিমধ্যে পোর্টাল দেখভালের জন্য দশ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। এই ব্যবস্থা লাগু হয়ে গেলে ভর্তি হওয়ার জন্য আলাদা আলাদা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তির ফর্ম তুলতে যেতেও হবে না, জমা দিতে যেতেও হবে না। ছাত্রছাত্রীদের বা তাঁদের অভিভাবকদের আর লাইনেও দাঁড়াতে হবে না। সব থেকে বড় কথা ভর্তি নিয়ে বা পছন্দ মতন বিষয়ে নিয়ে পড়ার জন্য আর দুর্নীতির আশ্রয় নেওয়ার দিন শেষ হয়ে যেতে চলেছে। কলেজে কলেছে দাদাদের দাপট অনেকটাই কমে যাবে। নেতাদের দাদাগিরিও কমে যাবে।

আরও পড়ুন আঁটোসাঁটো নিরাপত্তায় শুরু হচ্ছে মাধ্যমিক, চালু হল কন্ট্রোল রুম

রাজ্য শিক্ষা দফতর সূত্রের খবর, গত বছর হাতে কম সময় থাকার জন্যে নির্ভুলভাবে পোর্টাল তৈরি করা সম্ভব হয়নি। সেই কারণেই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির সিদ্ধান্ত নিয়েও শেষ পর্যন্ত সরকারকে পিছিয়ে আসতে হয়েছিল। এবছর কিছু ছবিটা আলাদা। এই বছর থেকেই রাজ্যের সমস্ত সরকারি কলেজে ও বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবেন। ভর্তির ক্ষেত্রে আর তাই কাউকে না বঞ্চনার শিকার হতে হবে না কারোর হাতেপায়ে ধরতে হবে। ভর্তির ক্ষেত্রে সমস্ত রকমের দুর্নীতি বন্ধ হয়ে যেতে চলেছে চলতি বছর থেকেই।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে