মিড ডে মিলে পচা মাংস! তীব্র গন্ধে অসুস্থ একাধিক পড়ুয়া, প্রধান শিক্ষককে শোকজ

Share:

নিজস্ব প্রতিনিধি, জামুড়িয়া : স্কুলের পড়ুয়াদের জন্য চালু হয়েছিল মিড ডে মিল। নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েরা অনেক সময় আর্থিক কারণে পড়াশোনা করতে পারে না। নির্দিষ্ট সময়ে সংসারের জন্য অল্প বয়সে কাজ শুরু করতে হয়। কিন্তু মিড ডে মিল চালু করার পর থেকে স্কুলছুটের পরিমাণ অনেকটাই কমেছে। অনেক সময় মিড ডে মিলে খারাপ খাবার দেওয়ার অভিযোগ সামনে আসে। এবার আসানসোলে তেমনি একটি স্কুলে মিড ডে মিলে পচা মাংস দেওয়ার অভিযোগ উঠেছে স্কুলের মধ্যে। এই ঘটনায় প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার জামুরিয়া দু’নম্বর ব্লকের স্কুলে গিয়েছিলেন ইন্সপেক্টর। মিড ডে মিলের খাবার থেকে শুরু করে সমস্তটাই খতিয়ে দেখতে যান। স্কুলের পড়ুয়া থেকে শুরু করে মিড ডে মিলের রাধুনী, স্কুলশিক্ষক ও অভিভাবকদের সঙ্গেও কথা বলেছেন তিনি। সমস্ত বিষয় খতিয়ে দেখার পরেই শোকজ করা হয়েছে স্কুলের প্রধান শিক্ষক রামপ্রসাদ মোহরীকে। সূত্রের খবর, বুধবার অন্যান্য দিনের মত জামুরিয়া বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের রান্না হয়েছিল। রান্নার সময়েই বাঁধে গোল। রান্নার লোক থাকার পরেও মাংস কিনে নিয়ে এসেছিলেন প্রধান শিক্ষক। খুব সকাল সকাল তিনি নিজেই সেই মাংস রান্না করতে শুরু করেছিলেন। কিন্তু মাংস রান্নায় সুগন্ধের পরিবর্তে উৎকট গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। সেই গন্ধের কারণে অসুস্থ হয়ে পড়েন একাধিক পড়ুয়া। পাশাপাশি অসুস্থ হয়ে পড়েন মিড ডে মিলে রান্না করতে আসা মহিলারাও।

জানা যায় প্রধান শিক্ষক মঙ্গলবার রাতেই ওই মাংস কিনে রেখে দিয়েছিলেন স্কুলে। কোনও কারণে সেই মাংস সম্ভবত পচে গিয়েছে। সেটা বুঝতে পেরেই রান্নার লোকের পরিবর্তে নিজেই রান্না করতে শুরু করেছিলেন প্রধান শিক্ষক রামপ্রসাদ। গোটা বিষয়টি খতিয়ে দেখতে প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। কীভাবে ওই মাংস পচে গেল, কেন আগে থেকে ব্য়বস্তা নেওয়া হয়নি সবটাই জিজ্ঞালাবাদ করে তদন্ত চলবে।

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

গাল টেপার ছলে যৌন হেনস্থা! বাধা দিতেই বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রকে মারধর পুলকার চালকের

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের সঙ্গে গাড়ির ভয়াবহ সংঘর্ষে মৃত ৬

আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে যুবতীকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী

শ্রমিকের ‘ছদ্মবেশে’ চুরি! প্রায় দু-কোটি টাকার ধনসম্পদ উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৫

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন

শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা

টাকা ঢালতে নারাজ স্পন্সররা, অনিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ