চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নভেম্বর থেকেই শুরু হবে কাউন্সেলিং, মিষ্টিমুখ করলেন চাকরিপ্রার্থীরা

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। হাসি ফুটল শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার বঞ্চিত চাকরিপ্রার্থীদের মুখে। সল্টলেক আচার্য সদনের সামনে গান গেয়ে, একে অপরকে মিষ্টিমুখ করিয়ে খুশির আনন্দ ভাগ করে নিয়েছেন চাকরিপ্রার্থীরা।

দীর্ঘ প্রতীক্ষা, দীর্ঘ লড়াইয়ের পর মুখে হাসি নিয়ে ঘরে ফিরলেন শারীরশিক্ষা, কর্মশিক্ষার শিক্ষক পদের আবেদনকারীরা। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে শনিবার একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিভাগে যারা মেধা তালিকা ভুক্ত (উত্তীর্ণ) প্রার্থী তাঁদের কাউন্সেলিং শুরু হবে আগামী নভেম্বর মাস থেকেই।

নভেম্বর মাসের ১১- ১২ তারিখে শারীরশিক্ষার চাকরি প্রার্থীদের কাউন্সিলিং শুরু হবে। ওই মাসের ১২-১৪ তারিখে কর্মশিক্ষার চাকরিপ্রার্থীদের কাউন্সিলিং শুরু হবে। কাউন্সেলিং শুরু হলে পরবর্তী সময়ে চাকরিপ্রার্থীরা তাঁদের সুবিধামতো জায়গা বা এলাকার স্কুল বেছে নিতে পারবেন। এই বিজ্ঞপ্তি বেরোনোর পরে যথেষ্ট খুশি দীর্ঘদিনের বঞ্চিত শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার চাকরিপ্রার্থীরা। আজ তাঁরা সল্টলেক আচার্য সদনের (ACHARYA SADAN) সামনে জমায়েত করেন। সেখানে একে অপরকে মিষ্টিমুখ করানোর পাশাপাশি গান গেয়ে এই আনন্দ ভাগ করে নেন। তাঁদের বক্তব্য, দীর্ঘ লড়াইয়ের পরে বেকারত্বের জ্বালা ঘুচতে চলেছে। তাই এই দিন উদযাপনের। 

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ