বিজেপি বিধায়কের বিরুদ্ধে পোস্টার পড়ল পুরুলিয়ায়, নতুন মুখের দাবিতে সরগরম

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর সেখানে সাফল্য পেতে বিজেপির রাজ্য নেতৃত্ব নেমে পড়েছে রথযাত্রায়। কিন্তু তার মধ্যেই জেলায় জেলায় প্রার্থী বদলের পোস্টার পড়তে শুরু করেছে। প্রত্যেক জেলাতেই এই নিয়ে এখন গোষ্ঠীকোন্দল চরমে উঠেছে। অথচ নিজেদের মতো একটা প্রার্থী তালিকা তৈরি করে সেটা কেন্দ্রীয় নেতৃত্বদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পরই একাধিক জেলায় প্রার্থী বদলের দাবি উঠতে শুরু করেছে। সেখানে নতুন মুখের দাবি তুলতে শুরু করেছেন বিজেপির স্থানীয় নেতা–কর্মীরা। যা নিয়ে এখন চরম অস্বস্তিতে পড়েছে বঙ্গ–বিজেপির নেতারা বলে সূত্রের খবর।

এদিকে বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরির বিরুদ্ধে পোস্টার পড়ল পুরুলিয়ার রঘুনাথপুরে। আর তা নিয়ে এখন সরগরম এলাকা। কারণ ওই বিজেপি বিধায়ক গত পাঁচ বছরে কোন কাজ করেননি বলে অভিযোগ তুলেছেন খোদ আমজনতা। এই আমজনতার মধ্যে মিশে গিয়েছে কিছু স্থানীয় বিজেপি নেতা–কর্মীরা বলে সূত্রের খবর। গতকাল, রবিবার এই পোস্টার পড়লেও সেটা নিয়ে তেমন হইচই পড়েনি। কিন্তু আজ, সোমবার সকাল হতেই বিষয়টি বেশি করে প্রকাশ্যে আসায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। অজস্র পোস্টারে ছয়লাপ হয়েছে এলাকা। যদিও এই বিষয়ে রঘুনাথপুর বিজেপি বিধায়ক বলেন, ‘‌এই কাজ তৃণমূলে। তৃণমূলই জড়িত। পোস্টারে যেসব অভিযোগ করা হয়েছে তার কোনও ভিত্তি নেই। আমাকে রঘুনাথপুর বিধানসভার সাধারণ মানুষজন জানেন আমি কী কাজ করেছি।’‌

অন্যদিকে পুরুলিয়া ছাড়াও অন্যান্য জেলা থেকেও আগে বিজেপির বিধায়ক বদলের দাবি উঠেছে। সে খবর সকলের সামনে এসেছে। এবার রঘুনাথপুর জুড়ে ওই পোস্টার এসেছে। যেখানে লেখা আছে—‘রঘুনাথপুর বিধানসভায় নতুন মুখ চাই।’ আর নিচে লেখা, ‘রঘুনাথপুর বিধানসভাবাসী হিসাবে আমাদের একটাই অনুরোধ বিজেপির উচ্চ নেতৃত্বের কাছে, বিবেকানন্দ বাউরিকে যেন টিকিট না দেওয়া হয়। কারণ গত ৫ বছর রঘুনাথপুর বিধানসভাবাসীর কোনও কাজ করেননি উনি। মানুষের পাশে দাঁড়াননি। তাই কোনও বহিরাগত বা টাকা তোলা ব্যক্তিকে যেন টিকিট না দেওয়া হয়। আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ।’‌

তাছাড়া তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি বিধায়ক যতই অভিযোগ করুন এই পোস্টার চাপে ফেলে দিয়েছে তাঁকে। একুশের বিধানসভা নির্বাচনে রঘুনাথপুর আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়া হাজারি বাউরি পাল্টা বলেন, ‘‌ওই বিধায়কের প্রতি বীতশ্রদ্ধ হয়ে মানুষজন পোস্টার দিয়েছেন। বিধায়ক তো কোনও কাজ করেননি। তাই পোস্টারে রঘুনাথপুরের মানুষকে অন্ধকারে রাখার অভিযোগ উঠেছে।’‌ একুশের বিধানসভা নির্বাচনে রঘুনাথপুর আসন বিজেপি পেলেও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের লিড ছিল।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা