আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পর্ষদ

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলার বিচারপ্রক্রিয়া চলার সময় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, ২০১৬ সালের প্যানেলের ৩৬ হাজার জনের চাকরি বাতিল করার। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের (HC) ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

গত ১২ মে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের পরেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাওয়ার কথা জানিয়েছিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। তার ঠিক ২ দিন পরেই ডিভিশন বেঞ্চে আপিল করল পর্ষদ। খবর, চলতি সপ্তাহে শুনানি হবে বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চে।

হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ ছিল, ৩৬ হাজার জনের চাকরি বাতিল। আগামী চার মাস তাঁরা বেতন পাবেন পার্শ্ব শিক্ষকদের মতো। বিচারপতির নির্দেশ ছিল, তিনমাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এই প্রসঙ্গে পর্ষদ সভাপতি বলেছিলেন, ৩৬ হাজার জনের মধ্যে কেউ এমন নেই যিনি প্রশিক্ষণপ্রাপ্ত নন। তিনি বলেছিলেন, ২০১৯ সালের মধ্যেই সমস্ত প্রশিক্ষণ সম্পূর্ণ হয়েছে। উল্লেখ্য, ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছেন শিক্ষক-শিক্ষিকারাও।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ