পরীক্ষার উত্তরপত্রের কপি বাড়ি নিয়ে যেতে পারবে চাকরিপ্রার্থীরা, ঘোষণা পর্ষদের

আগামী ১১ ডিসেম্বর (December) প্রাথমিক টেট (TET) পরীক্ষা দিয়ে পরীক্ষার্থীরা (Candiadte) উত্তরপত্রের কপি (OMR Sheet) নিয়ে যেতে পারবেন বাড়িতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১১ ডিসেম্বর (December) প্রাথমিক টেট (TET) পরীক্ষা দিয়ে পরীক্ষার্থীরা (Candiadte) উত্তরপত্রের কপি (OMR Sheet) নিয়ে যেতে পারবেন বাড়িতে। এমনই ব্যবস্থা করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) তরফে। স্বচ্ছতা বজায় রাখতে এই উদ্যোগ বলে জানিয়েছে পর্ষদ।

আগামী ডিসেম্বর মাসের ১১ তারিখে হবে রাজ্যজুড়ে প্রাথমিকের টেট পরীক্ষা। পরীক্ষাকে কেন্দ্র করে ইতিমধ্যে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দফতর। ১৬ দফা গাইডলাইন পাঠানো হয়েছে জেলাগুলিকে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, পরীক্ষা দেওয়ার পর চাকরিপ্রার্থীদের উত্তরপত্রের কপি দেওয়া হবে। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, ‘প্রার্থী যে-ওএমআর শিটে পরীক্ষা দেবেন, তার একটা কার্বন কপি নিয়ে যেতে পারবেন। টেটে এই ধরনের ব্যবস্থা আগে কখনও হয়নি।’

কিন্তু কেন এমন ব্যবস্থা? পর্ষদের তরফে দাবি, প্রাথমিক টেট পরীক্ষায় নম্বর নিয়ে কারচুপির অভিযোগ উঠেছে আগে। তাই পরীক্ষার্থীকে উত্তরপত্রের কপি দিলে তারা নিজেরা মিলিয়ে দেখতে পারবেন কটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন বা কত নম্বর পেতে পারেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল আরও জানান, পরীক্ষা কেন্দ্রে পরিদর্শক বা পরীক্ষা কেন্দ্রের প্রধান ওএমআর শিট এবং প্রশ্নের সিল করা প্যাকেট খুলবেন না। পরীক্ষা কেন্দ্রের মধ্যে চাকরিপ্রার্থীরাই তা খুলে নেবেন।

উল্লেখ্য এই প্রথম প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষা কোনও বেসরকারি ডিএলএড কলেজে হচ্ছে না। সরকারি ডিএলএড কলেজ, সরকারি স্কুল ও কলেজে টেট পরীক্ষা হবে। পরীক্ষার দিনে যানবাহন সচল রাখা, চিকিৎসকের ব্যবস্থা রাখা-সহ বিভিন্ন বিষয়ে জেলাগুলিকে ইতিমধ্যে গাইডলাইন পাঠিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই, সহজে বানিয়ে ফেলুন স্যালমন মাছের এই সুস্বাদু রেসিপি

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে