সিপিআই(এম) থেকে বহিষ্কার ৮ নেতা, শোকজ ২২৩জনকে

দলের ৮জন নেতাকে দল থেকে বহিষ্কার করল পূর্ব মেদিনীপুর জেলা সিপিআই(এম) নেতৃত্ব। শুধু তাই নয়, এই একই অভিযোগে দলের ২২৩জন নেতাকে শোকজও করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিঃসন্দেহে কড়া পদক্ষেপ। পঞ্চায়েত ভোটে(Panchayat Election) দলের নির্দেশ না মেনে বিশ্বাসঘাতকতা করার জেরে একসঙ্গে দলের ৮জন নেতাকে দল থেকে বহিষ্কার করল পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলা সিপিআই(এম)(CPIM) নেতৃত্ব। শুধু তাই নয়, এই একই অভিযোগে দলের ২২৩জন নেতাকে শোকজও করা হয়েছে। আগামী ৮সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট আসার পরই তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। এবারের পঞ্চায়েত নির্বাচনে বোর্ড গঠনে বিজেপি(BJP) এবং তৃণমূল(TMC) কোনও দলকে সমর্থন দেওয়া যাবে না বলে জয়ীদের উদ্দেশে গাইডলাইন বেঁধে দিয়েছিল সিপিএম। বেশ কয়েকজন সেটা মানলেও অনেকে অগ্রাহ্য করেছেন। বেশিরভাগ জায়গায় বিজেপিকে সমর্থন দেওয়ার ঘটনা ঘটেছে। এই বিষয়টিকে মোটেও ভালোভাবে নেয়নি দল। একই সঙ্গে অনেকেই দলের গাইডলাইন না মেনে ভোটে বিজেপির হাত ধরেছিলেন, জোট গড়েছিলেন। কার্যত এদের বিরুদ্ধেই এবার পদক্ষেপ করছে লাল পার্টি।

আরও পড়ুন কংগ্রেসে কদর বাড়ল প্রিয় ঘরণী দীপার

মনোনয়ন পর্ব থেকে বোর্ড গঠন পর্যন্ত পার্টি সদস্যদের একটা অংশ দলে থেকেও গদ্দারি করেছেন। পূর্ব মেদিনীপুর জেলা সিপিআই(এম)’র  অভ্যন্তরীণ রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। মনোনয়ন জমা দেওয়ার পর কেউ বিজেপি ও তৃণমূলকে সুবিধা পাইয়ে দিতে প্রার্থীপদ থেকে সরে দাঁড়িয়েছেন। আবার, প্রার্থী হয়েও বিপক্ষ দলকে সুবিধা পাইয়ে দিতে নিষ্ক্রিয় থাকার অভিযোগও কম নয়। তৃণমূল ও বিজেপি দুই দলের প্রবল দাপটের পরও গ্রাম পঞ্চায়েতে ১২৫টি আসনে জয়ী হয়েছেন সিপিএম প্রার্থীরা। কষ্টার্জিত জয় আসার পর অনেক জয়ী সদস্য দলের গাইডলাইনকে হেলাফেলা করেছেন। তাঁরা বোর্ড গঠনে কোথাও বিজেপি আবার কোথাও তৃণমূলকে সমর্থন দিয়েছেন। হলদিয়া থেকে মহিষাদল, পাঁশকুড়া থেকে শহিদ মাতঙ্গিনী প্রায় সর্বত্র এই ছবি দেখা গিয়েছে। এমনকী পঞ্চায়েত সমিতিতেও বোর্ড গঠনে বিজেপির পাশে দাঁড়িয়েছেন শহিদ মাতঙ্গিনী ব্লকের খারুই-২ পঞ্চায়েত এলাকার শাখা কমিটির সম্পাদক আজলাক আলি খান।

আরও পড়ুন ভারপ্রাপ্ত উপাচার্য পেলেও এবার পদত্যাগ ডিন অফ সায়েন্সের

আবার ভগবানপুর-২ এরিয়া কমিটির সম্পাদক বলরাম দণ্ড দলবদল করেছেন। প্রতাপপুর এরিয়া কমিটির দুই সদস্য তৃণমূলের প্রার্থী হয়ে যান। এগরা এরিয়া কমিটির এক সদস্য বিজেপির প্রার্থী হন। একইভাবে হলদিয়া গ্রামীণের চার পার্টি সদস্য বিজেপি এবং অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশন বা আইমার প্রার্থী হন। তাঁদের সম্পর্কে রিপোর্ট আসার পর জেলা সম্পাদকমণ্ডলীর বৈঠকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। ১৭আগস্ট সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এবং আর এক নেতা অনাদি সাহুর উপস্থিতিতে সম্পাদকমণ্ডলীর বৈঠক হয়। সেখানেই শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। জেলা সিপিএমের সম্পাদক নিরঞ্জন সিহি বলেন, ভোটে পার্টির গাইডলাইন অমান্য করায় বেশ কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। 

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ইরান আলোচনা অনিশ্চিত, সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা

আইফোন প্রেমীদের দুঃসংবাদ শোনালেন অ্যাপল সিইও টিম কুক

৭,০০০mAh ব্যাটারি ও ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo Reno15A

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?