তেলের খরচ বাঁচাতে, এবার চড়ুন সোলার ন্যানোয়

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : নিত্যপ্রতিদিন বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম। আর তাতেই দেওয়ালে পিঠ ঠেকেছে আমআদমির। এবার সেই সমস্যার হাত থেকে বাঁচতে সোলার ন্যানো। তাও আবার চলছে জ্বালানী তেল ছাড়াই। ইঞ্জিন আর জ্বালানী তেল ছাড়াই যাত্রী সহ রাস্তায় চলছে দেশীয় প্রযুক্তিতে বহুল পরিচিত আস্ত একটা গাড়ি! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

বাঁকুড়া শহরের কাটজুড়িডাঙ্গার বাসিন্দা মনোজিৎ মণ্ডল। তিনি পেশায় একজন ব্যবসায়ী । গত কয়েক বছর আগে তাঁর কেনা শখের ‘টাটা ন্যানো’ এখন বাঁকুড়ার রাস্তায় ছুটছে ইঞ্জিন আর জ্বালানী তেল ছাড়াই।

   এক দিকে জ্বালানী তেলের সাশ্রয় হচ্ছে। অন্যদিকে সেই জ্বালানী তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি, সঙ্গে বায়ু দূষণের মাত্রা বাড়ছে। এই অবস্থায় জ্বালানী তেলের ব্যয় সংকোচনের ভাবনা চিন্তা চলছে, সঙ্গে পরিবেশ বান্ধব যানের চাহিদার কথাও মাথায় রাখা হয়েছে। ঠিক সেই মুহূর্তেই বাঁকুড়ার মতো প্রান্তিক শহরে বসেই মনোজিৎ মণ্ডল সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিকে কাজে লাগিয়ে বানিয়ে ফেললেন অত্যাধুনিক মডেলের গাড়ি।

ন্যানোর ইঞ্জিন খুলে ফেলে ছাদে বসিয়েছেন ‘সোলার প্যানেল’। তবে গাড়ি চালনার সুবিধার জন্য রয়েছে গিয়ার। আর ৪ নম্বর গিয়ার ব্যবহার করে নিঃশব্দে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে দৌঁড়াতে পারে মনোজিৎ মণ্ডলের হাতে তৈরি রুপান্তরিত এই ন্যানো।

   এই প্রসঙ্গে মনোজিৎ মণ্ডল বলেন, তাঁর গাড়িতে বৈদ্যুতিক চার্জ দিলে প্রতি ১০০ কিলোমিটারে ৩০ থেকে ৩৫ টাকা খরচ। তবে সোলার সিস্টেমে চার্জ দিলে কোন খরচ নেই। সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক খরচের কোনও ঝামেলা নেই। ছোটো থেকে একটু অন্য কিছু করার ভাবনা থেকেই তাঁর গাড়ি তৈরীর ভাবনা বলে জানিয়েছেন তিনি।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান