পেটের জ্বালা, শিল্পীদের হাতেই ধ্বংস সাধের সৃষ্টি প্রতিমা

এলাকার মানুষের মধ্যেও দেখা গিয়েছে বিষাদের ছায়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরস্বতী (SARASWATI) পুজোর উৎসবের আবহেই দেখা গেল বিষাদের ছবি। শিল্পীরা নিজেদের হাতেই ভেঙে দিলেন তাঁদের নিজেদের  তৈরি সরস্বতী প্রতিমা। রাগ-দুঃখ-হতাশায় নির্মম পথ বেছে নিয়েছেন তাঁরা। পূর্ব মেদিনীপুরের ঘটনা।

হলদিয়া টাউনশিপে দেখা গেল মর্মান্তিক এই ছবি। কারণ? বিক্রি হয়নি তাঁদের প্রতিমা। তাই পুজোর দিনেই এই ‘নৃশংস’ কাজ করলেন তাঁরা। মানসিক ভাবে তাঁরা বিপর্যস্ত। আর এই ঘটনাকেই কেন্দ্র করে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। এ এক নির্মম দৃশ্য। এলাকার মানুষের মধ্যেও দেখা গিয়েছে বিষাদের ছায়া।

তবে এলাকার বেশ কয়েকজন প্রতিমা শিল্পীর বক্তব্য, ওই শিল্পীরা কষ্ট পেয়েছেন ঠিকই। তবে সৃষ্টিকে ধ্বংস করা কাম্য নয়। তাঁরা বলেছেন, অনেক সময়ই বিক্রি হয় না, তাই বলে প্রতিমা ভেঙে ফেলা ঠিক নয়।  

যারা এই কাজ করেছেন তাঁরা এতটাই হতাশাগ্রস্ত ও অভাবী যে এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তাঁদের ঘনিষ্ঠদের বক্তব্য, কতটা অসহায় হলে আর কী যন্ত্রণা সহ্য করতে হলে নিজের সৃষ্টিকে এভাবে ধ্বংস করতে পারেন কেউ। স্থানীয়দের পক্ষ থেকে বলা হয়েছে, এই কাজ অনুচিত ঠিকই, তবে অভাবী শিল্পীদের ভুল শুধরে দিয়ে  তাঁদের পাশে দাঁড়ানো উচিৎ। দাবি উঠছে, আর্থিক সাহায্যের।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের