আসানসোলে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার

এদিন তারকা সাংসদকে কাছে পেয়ে মানুষের ঢল নামে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে তৃণমূলের (TMC) তরফে ‘দিদির দূত’রা (Didir Dut) গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ছেন, সেখানে একেবারে উল্টো ছবি দেখা গেল পশ্চিম বর্ধমানের আসানসোলে। শনিবার আসানসোল লোকসভা কেন্দ্রের একাধিক অঞ্চলে ‘দিদির দূত’ হিসাবে বাড়ি বাড়ি যান তৃণমূল সাংসদ অভিনেতা শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। সেই কর্মসূচিতে এদিন তারকা সাংসদকে কাছে পেয়ে মানুষের ঢল নামে।

শনিবার দিদির সুরক্ষা কবচ এবং দিদির দূত প্রকল্পে পশ্চিম বর্ধমানের আসানসোল লোকসভার পাণ্ডবেশ্বরের জামবাদ এলাকায় যান তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন তিনি। শোনেন অভাব অভিযোগের কথা। বলিউডের সুপারস্টারকে কাছে পেয়ে কিছুটা হকচকিয়ে যান সেখানকার মানুষ। এলাকার সাংসদের সঙ্গে কথা বলে খুশি তাঁরা। এদিন আসানসোলের সাংসদ তথা বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহার সঙ্গে ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এদিন সাংসদ শত্রুঘ্ন সিনহা প্রথমে জামবাদ এলাকায় একটি জনসভা করেন। সেখানে দিদির দূত এবং দিদির সুরক্ষা কবচ প্রকল্প নিয়ে বক্তব্য রাখেন। সভার পর স্থানীয় বিধায়ককে সঙ্গে নিয়ে জামবাদ এলাকার বিভিন্ন মানুষের বাড়িতেপৌঁছে যান।

উল্লেখ্য গত ২ জানুয়ারি কলকাতা থেকে ‘দিদির সুরক্ষা কবচ’ এবং ‘দিদির দূত’ প্রকল্পের ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পগুলির মাধ্যমে মূলত রাজ্যজুড়ে বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষ কী কী সুবিধা পাচ্ছেন, কী পাচ্ছেন না তা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ স্থাপন করা।

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে