শিলিগুড়ির সাফারি পার্কে শাবকের জন্ম দিল সিংহী তনয়া, নাম রেখেছিলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে নতুন এক অতিথির আগমন ঘটেছে। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে এক শাবকের জন্ম দিয়েছে সিংহী তনয়া। চারটি সিংহ শাবক নিয়ে সাফারি পার্কে এখন তনয়ায় জমজমাট পরিবার। ইতিমধ্যে সিংহ সাফারি শুরু করার জন্য শিলিগুড়ির বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ উদ্যোগ নিতে শুরু করেছে। পুজোর আগে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক(Bengal Safari Park) নতুনভাবে সেজে উঠতে চলেছে। শিলিগুড়ির(Siliguri) বেঙ্গল সাফারি পার্কে বনমহোৎসব অনুষ্ঠানে যোগ দিয়ে মেয়র গৌতম দেব সিঙ্গির শাবক হওয়ার খবর দেন।

তিনি জানান, মা তনয়া শাবক নিয়ে সেফ জোনে রয়েছেন। ত্রিপুরার সিপাহী জলা চিড়িয়াখানা থেকে সিংহ দম্পতিকে আনা হয়েছিল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সিংহ দম্পতির নাম দিয়েছিলেন সুরজ ও তনয়া। এর আগে তিনটি সন্তানের জন্ম দিয়েছিল তনয়া। এবার চতুর্থ সন্তান জন্ম নিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) উদ্যোগে এবং বনদপ্তরের সহযোগিতায় বেঙ্গল সাফারি পার্কে সোমবার থেকে শুরু হয়েছে বন মহোৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে শিলিগুড়ির মেয়র ছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ এস জেডিএ চেয়ারম্যান দিলীপ দুগার, শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ কমিশনার সি সুধাকর প্রমুখ।

বন মহোৎসব উপলক্ষে বেঙ্গল সাফারি পার্কে বৃক্ষরোপণ করা হয়। একই সঙ্গে ট্যাবেলোর উদ্বোধন করা হয়। মেয়র গৌতম দেব(Mayor Goutam Deb) জানিয়েছেন, বেঙ্গল সাফারি পার্কে আরো অনেক নতুন পশুপাখি আনা হয়েছে। বাঘের প্রজনন কেন্দ্র হয়ে উঠছে এই পার্ক। আগামী দিনে জিরাফ ,ক্যাঙ্গারু আনার পরিকল্পনা রয়েছে। দুর্গাপুজোর আগে সিংহ সাফারি চালু করা হতে পারে বেঙ্গল সাফারি পার্কে। তার উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে। কাজ শুরু হয়ে গিয়েছে।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি, ইডি অফিসারদের উপরে পাথর বৃষ্টি সিপিআইএম কর্মীদের

এক ধাক্কায় হাজার-হাজার টাকা সস্তা রুপো, কমল সোনার দাম-ও

খাবার খাওয়ার আগে সাবধান! ট্রেনের ভেতর শিঙাড়া বিক্রেতার কীর্তি দেখলে চোখ কপালে উঠবে

গো-মাতার সেবা ও পুজো করতে বৃহস্পতিবার মায়াপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আমার পূর্ব পুরুষরা হিন্দু ছিলেন’, বিস্ফোরক স্বীকারোক্তি পাকিস্তানের রক্ষা মন্ত্রীর

তৃণমূল কংগ্রেস ছাড়লেন কাকলি ঘোষদস্তিদার, দলের সব পদ থেকে ইস্তফা দিলেন

নীল ড্রামের ভেতর থেকে উদ্ধার কিশোরীর দেহ, ব্যপক চাঞ্চল্য এলাকাজুড়ে

ইরান-আমেরিকা যুদ্ধের সম্ভাবনা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনল এসটিএফ

সাতসকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

ছাদ থেকে পড়ে পরিচালক অনীক দত্তের রহস্য মৃত্যু, তদন্তে গোয়েন্দারা

রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, রাজ্য বাজেট কী আলোচনার কেন্দ্রে?‌

বরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন সুশান্ত ঘোষ