বাজারে জল নিকাশি বন্ধ করে গজিয়ে উঠেছে বহুতল, পরিদর্শনে গিয়ে কড়া বার্তা দিলেন সিঙ্গুরের বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবাসরীয় সকালে বাজারে ঢুকে জনসংযোগ করেন সিঙ্গুর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক অরূপ কুমার দাস। জানা গিয়েছে, বাজারে জল নিকাশি বন্ধ করে তৈরি হয়েছে বহুতল। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব সহ ক্রেতা বিক্রেতাদের থেকে বাজার সংক্রান্ত একাধিক অভাব অভিযোগের কথা শোনেন বিধায়ক। জল নিকাশি পুনর্বহাল করতে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে, সমাধানে আশ্বাস দেন বিধায়ক। 

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠনের পর দিকে দিকে এলাকার বিধায়করা জনসংযোগে নেমেছেন। আজ, (২৪ মে) রবিবার সকালে সিঙ্গুর বাজারে প্রবেশ করে জনসংযোগ করলেন বিধায়ক অরূপ কুমার দাস। সবজি বিক্রেতাদের থেকে তাঁদের অভাব অভিযোগ সমস্যার কথা শুনলেন। সবজি ন্যায্য দামে বিক্রি হচ্ছে কিনা, তারা লাভবান হচ্ছেন কিনা সে বিষয়েও জিজ্ঞাসাবাদ করেন বিধায়ক। বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিক্রেতাদের সক্রিয় ভূমিকা পালন করতে বলেন বিধায়ক।

আরও পড়ুন-‘পুষ্পা পালিয়েছে, ওর বস কখন পশ্চিমবঙ্গ থেকে পালায় দেখুন’, কটাক্ষ সুকান্তর

বিক্রেতারা বিধায়কের কাছে অভিযোগ করেন, বাজারে প্রথম থেকে নিকাশি ব্যবস্থা থাকলেও গত কয়েক বছর আগে তা বন্ধ করে গড়ে উঠেছে বহুতল। ফলে অল্প বৃষ্টিতেই জল জমে সমস্যা তৈরি হয় বাজারে। চারিদিকে জল কাদায় ভরে যায়। বিগত দিনে তৎকালীন বিধায়ক সহ প্রশাসনের সব মহলে জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে বিক্রেতাদের দাবি।

বিজেপি বিধায়ক অরূপ কুমার দাস বলেন, বাজারে ঢুকে ক্রেতা বিক্রেতা সহ সমস্ত মানুষের সঙ্গে কথাবার্তা বলে কিছু বাস্তব জিনিস উপলব্ধি করলাম। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আছে। এখানে জল নিকাশির একটা বিরাট সমস্যা তৈরি হয়েছে। আমরা কয়েকজনকে দায়িত্ব দিলাম বিষয়টি সমাধানের জন্য। জল নিকাশি ব্যবস্থা যারা বন্ধ করবে তাদের বিকল্প ব্যবস্থা করে দেওয়া উচিত। যদি তা না করে তাহলে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্ৰহণ করবে এবং জল নিকাশি যাতে পুনর্বহাল থাকে তার ব্যবস্থা করবে।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের