কালীপুজোয় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, ভিজবে কোন কোন জেলা!

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েক প্রহর পরেই আলোর উৎসব দীপাবলির(Diwali 2024) সূচনা হবে গোটা দেশ জুড়ে। চলতি বছরের দুর্গাপুজোয় সেভাবে বৃষ্টির দাপট সইতে হয়নি বঙ্গবাসীকে। কিন্তু কালীপুজোয় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি(Rain Possibility)। রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর(Alipore Weather Department)। কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলা ভিজবে ক্ষণিকের বৃষ্টিতে। তবে দীপাবলির আবহে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলেই খবর। তবে উত্তরের পাঁচ জেলা(North Bengal Weather) দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ মুহুরত ট্রেডিংয়ে এই ১২টি স্টক কিনলে চরম লাভের মুখ দেখবেন

আজ সকাল থেকেই কলকাতায় আকাশ রৌদ্রজ্জ্বল তবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। একইভাবে দক্ষিণবঙ্গের ৮ জেলাতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ অক্টোবরের শেষ দিন। ফলে মনে করা হচ্ছে হালকা বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ কিছুটা হলেও নামতে পারে রাজ্য জুড়ে। ইতিমধ্যেই উত্তরের জেলাগুলিতে অনুভূত হচ্ছে শীতের হালকা কম্পন। বৃষ্টির মাধ্যমে নভেম্বরের শুরুর দিকে দক্ষিণে শীত প্রবেশ করার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ উদ্ধার হল নিখোঁজ মহিলার ৬ টুকরো দেহ, রোমহর্ষক ঘটনা যোধপুরে

এছাড়াও হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, দীপাবলি ও কালীপুজোয় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভাইফোঁটায় গোটা রাজ্যে আকাশ থাকবে মেঘমুক্ত ও পরিষ্কার। বাতাসে শুষ্কতার আধিক্য রয়েছে। আজ বৃহস্পতিবার দিনই বজ্রবিদ্যুৎসহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর বৃষ্টির পূর্বাভাস থাকলেও আগামীদিনগুলিতে বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। কমবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। তারপরই রাজ্যে গুটি গুটি পায়ে প্রবেশ করবে অলস ঋতু শীত। আজ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৩ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হবে সামান্য (১.২ মিলিমিটার)।

আমতলায় অভিষেকের কার্যালয় ভাঙা নিয়ে স্বস্তি হাইকোর্টে, বাড়ল স্থগিতাদেশের মেয়াদ

আয়ুষ্মান কার্ডের e-KYC এখনও হয়নি? ৫ লক্ষের ফ্রী চিকিৎসা পেতে কী করবেনে? জানুন পদ্ধতি

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের

বারাসতে জেলা পরিষদ ভবনের ‘তিতুমীর সভাকক্ষে’র নাম বদল, করা হল ‘শ্যামাপ্রসাদ ভবন

পাক চর সন্দেহে STF-এর জালে তৃণমূল ব্লক সভাপতির ভাই রাব্বি

লর্ডসে ফের ‘দাদা’ ম্যাজিক! ইংল্যান্ডকে হারিয়ে সৌরভের মতো সেলিব্রেশনে মাতল ভারতীয় দল

‘ফ্রি ফায়ার’ গেমের নেশায় ১৯ বছরের ছেলের হাত ধরে পালাল ৩ গৃহবধূ, চাঞ্চল্য চাপড়ায়

নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড বাবাকে মৃত্যুদণ্ডের সাজা আদালতের

পাক চর সন্দেহে দিল্লি থেকে বাঙালি যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ

হাইকোর্টে বড় ধাক্কা টুলু মণ্ডলের, রক্ষাকবচের আর্জি খারিজ, চলবে পুলিশি তদন্ত

চুরাশির শিখ বিরোধী হিংসায় কারাবন্দি, প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার

মিলবে ‘ক্যাশলেস’ চিকিৎসা, জানুন কিভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় নাম তুলবেন

‘অভিষেককে দেখার জন্য হয়রানি’, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত অন্তত ১২, আহত ৩৩