লোকালয়ে তাণ্ডব হাতির দলের! ক্ষতিগ্রস্থ দোকান-বাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের শুরুতেই হাতির হামলায় ক্ষতিগ্রস্থ হল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের নিরঞ্জনপাঠ এলাকা। রবিবার রাতে ওই হামলার ঘটনা ঘটে যাতে তিনটি বাড়ি ও একটি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। নষ্ঠ হয়েছে বিঘা তিনেক জমির ফসলও। চাষের জমি এই ভাবে ক্ষতিগ্রস্ত হাওয়ায় মাথায় হাত পড়েছে ক্ষতিগ্রস্থ ওই কৃষক পরিবারের। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, রবিবার রাত ১১টা নাগাদ নিরঞ্জনপাঠ এলাকায় একটি দলছুট হাতি খাবারের খোঁজে চলে আসে। সোনাখালীর জঙ্গল থেকে সেই হাতি এসেছে বলে এদিন স্থানীয়রা দাবি করেছেন। দলছুট সেই হাতিই বেশ কয়েক ঘণ্টা ধরে তাণ্ডব চালায়। বাড়িঘর ভাঙচুর করে ঘরে মজুত রাখা ধান খেয়ে ছড়িয়ে ছিটিয়ে দেয় হাতিটি। লোকালয় থেকে জঙ্গলে ফেরার পথে বিঘা তিনেক জমির ফসল নষ্ট করেছে হাতিটি। এই নিয়ে গত সাত দিনে ওই এলাকায় তিনবার হাতির হানার ঘটনা ঘটলো। প্রতিবার হাতির আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে ওই সমস্ত এলাকায়।

সোমবার সকালে এই ঘটনার জেরে বনদফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, লোকালয়ে হাতি ঢোকার খবর বনদফতরকে জানানোর পরেও বনদফতরের কর্মী থেকে আধিকারিক কেউই এলাকায় আসে না। কিছুদিন আগে ওই এলাকাতেই বাইসনের হামলায় গুরুতর আহত হয়েছিলেন এক ব্যক্তি। অভিযোগ বন দফতরের তরফ থেকে এখনও পর্যন্ত ওই হামলার ঘটনার কোনও তদন্ত করা হয়নি। পরিস্থিতি এতটাই খারাপ যে ওই এলাকার বাসিন্দারা ভয়ে সন্ধ্যার পর ঘর থেকে বেরোতে পারছেন না। মূলত চাষবাস করে তাদের জীবন যাপন। আর চাষের জমি এই ভাবে ক্ষতিগ্রস্ত হাওয়ায় মাথায় হাত পড়েছে তাঁদের। যদিও বন দফতরের তরফ থেকে জানানো হয়েছে, যারা বন্য জন্তুর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সরকারি নিয়মে আবেদন করলে তাঁরা ক্ষতিপূরণ পেয়ে যাবেন।   

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল