মাধ্যমিক দিচ্ছে মূক ও বধির ছাত্রী, ইচ্ছে শক্তিকে কুর্নিশ জানাচ্ছে গোটা গ্রাম

তার ইচ্ছে শক্তিকে কুর্নিশ জানাচ্ছে গোটা গ্রাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখে কথা বলতে পারে না, কানেও শুনতে পায় না। তা সত্ত্বেও প্রবল ইচ্ছে শক্তির উপর ভর করে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination) দিচ্ছে মুর্শিদাবাদের (Murshidabad) সামসেরগঞ্জের তাজকুরা খাতুন (Tajkura Khatun)। তার ইচ্ছে শক্তিকে কুর্নিশ জানাচ্ছে গোটা গ্রাম।

সামসেরগঞ্জের দিঘড়ি হাইস্কুলে পাঠরত তাজকুরা খাতুন। সেই স্কুল থেকে এ বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সে। সামসেরগঞ্জের পঞ্চগ্রাম ইসমাইল-সামমহম্মদ-আমাজুদ্দিন উচ্চতর বিদ্যালয়ে তার সিট পড়েছে। অন্যান্য পরীক্ষার্থীদের সঙ্গে হাসতে হাসতে পরীক্ষা দিচ্ছে বিশেষভাবে সক্ষম তাজকুরা। স্থানীয়রা জানান, ছোট থেকেই মূক ও বধির ছিল তাজকুরা খাতুন। দারিদ্রতার সঙ্গে লড়াই করে তার প্রতিদিনের সংগ্রাম। নিজের মেধা আর শ্রমের উপর ভরসা ছিল তাজকুরার। আর তাই প্রথম শ্রেনি থেকে ইচ্ছাশক্তি সঙ্গে নিয়ে আজ মাধ্যমিক পর্যন্ত এগোতে পেরেছে সে। মুখে কথা বলতে না পারলেও লিখেই মনের ভাব প্রকাশ করে পড়াশোনা করে তাজকুরা। মেধাবী ছাত্রীর পরীক্ষাকে ঘিরে রীতিমতো উৎসাহ অভিভাবক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও।

বৃহস্পতিবার থেকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষা সফলভাবে দিয়েছে তাজকুরা। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও যে ভাবে হার না মেনে লড়াই চালিয়ে যাচ্ছে তাজকুরা তাকে কুর্নিশ জানাচ্ছেন স্থানীয় মানুষজন সকলে। গ্রামের পড়ুয়াদের কাছে তাজকুরাচ দৃষ্টান্ত তৈরি করছে বলে জানাচ্ছেন তার গ্রামের মানুষজন। স্থানীয় এক প্রতিবেশী বলেন, ‘তাজকুরা ছোট থেকেই কঠোর পরিশ্রমী। বাড়িতে খুব খেটে পড়াশোনা করত। দরিদ্র পরিবারের মেয়ে। ভবিষ্যতে অনেক বড় হবে এই আশা আমাদের।’

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান