নৈহাটির রাস্তা হকারমুক্ত করতে ১৬ কোটি টাকা রাজ্যের

নৈহাটি পুরসভার রাস্তা হকারমুক্ত করতে ১৬ কোটি টাকা দিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। কর্মতীর্থ প্রকল্পে দেওয়া ওই টাকায় বহুতল বাজার তৈরি হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার ব্যারাকপুর(Barracpur) মহকুমার নৈহাটি(Naihati) পুরসভার রাস্তা হকারমুক্ত করতে ১৬ কোটি টাকা দিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। কর্মতীর্থ প্রকল্পে(Karmatirtha Project) দেওয়া ওই টাকায় বহুতল বাজার তৈরি হবে। আগেও একটি বাজার তৈরি হয়েছে। তবে সবাই পুনর্বাসন না পাওয়ায় ফের গড়া হবে নতুন বহুতল। শুধু তাই নয়, নৈহাটি পুরসভায় ওই হকার্স মার্কেট(Hawkers Market) তৈরির ছাড়পত্রও দিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর।

আরও পড়ুন ৫ বছরে দেশজুড়ে বন্ধ হয়েছে ৯৬ হাজার সংস্থা

নৈহাটির রেল স্টেশন লাগোয়া ঠাকুরপাড়া রোডে ইতিমধ্যে তৈরি হওয়া বহুতলে ১৫০ জনেরও বেশি হকার স্টল পেয়েছেন। তবে স্বাধীনতা সংগ্রামী গোপাল বসুর নামাঙ্কিত সেই বহুতল বাজারে সবাই পুনর্বাসন পাননি। কিছুদিন আগে পুর ও নগরোন্নয়ন দফতর বিজ্ঞপ্তি জারি করে নৈহাটির অরবিন্দ রোডে আরও একটি বহুতল বাজার তৈরির কথা জানিয়েছে। বেসমেন্ট সহ এটি হবে পাঁচতলা। নয়া মার্কেটটি নির্মাণে পুরসভাকে বরাদ্দ করা হয়েছে ১৬ কোটি ৯ লক্ষ ৪১৩ টাকা। টাকা খরচের প্রশাসনিক ছাড়পত্রও দেওয়া হয়েছে।

আরও পড়ুন চাকরি চাই, টাকা চাই, বন্দরের জমি ঘিরে আন্দোলন

নৈহাটি পুরসভার চেয়ারম্যানকে পুর ও নগরোন্নয়ন দফতর জানিয়েছে, আগের বহুতলে যাঁরা জায়গা পাননি, তাঁদের জায়গা দিতে হবে নতুন ভবনে। ২০২৭ সালের মধ্যে বাজার নির্মাণ ও সংলগ্ন এলাকায় সৌন্দার্যায়নের কাজ শেষ করার নির্দেশ দিয়েছে দফতর। আগের বহুতলে স্টল বণ্টনের সময় বেনিয়মের অভিযোগ উঠেছিল। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিল পুরসভা। নতুন সরকারি বহুতলটি তৈরি হবে শহরের প্রাণকেন্দ্র অরবিন্দ রোডে। ওই এলাকায় বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে অন্য একটি শপিং মলও তৈরি হচ্ছে।

তালাবন্ধ ঘরে পড়ে রয়েছে নাবালিকার দেহ, অন্য ঘরে ঝুলছেন পিসেমশাই, চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণগঞ্জে

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সরকারি হাসপাতালে রোগীর খাবারের বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেত, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব