ডিএ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য, আশায় সরকারি কর্মচারীরা

উল্লেখ্য, আদালতের নির্দেশ ছিল আগামিকাল মহার্ঘ ভাতা নিয়ে হলফনামা জমা দিতে হবে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও অর্থসচিবকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাইকোর্টের (HC) নির্দেশ ছিল, ডিএ নিয়ে হলফনামা জমা দিতে হবে রাজ্য সরকারকে। আগামী ৪ নভেম্বরের মধ্যে হলফনামা জমা দিতে বলা হয়েছিল। খবর লেখা পর্যন্ত এই মামলায় সুপ্রিম কোর্ট যাওয়ার কথা ভাবেনি রাজ্য। তবে কি রাজ্য সরকারের কর্মচারীরা পাবেন মহার্ঘ ভাতা (DA)? আশায় রয়েছেন তাঁরা।

উল্লেখ্য, আদালতের নির্দেশ ছিল আগামিকাল মহার্ঘ ভাতা নিয়ে হলফনামা জমা দিতে হবে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও অর্থসচিবকে। মানে, হাতে আর ২৪ ঘন্টাও নেই। সূত্রের খবর, ইতিমধ্যেই শুরু হয়েছে হলফনামা জমা দেওয়ার প্রস্তুতি। 

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল, তিনমাসের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া মহার্ঘ ভাতা। আদালত এই নির্দেশ দিয়েছিল গত ২০ মে। সেই মামলা পুনর্বিবেচনা করার আর্জি জানানো হয়েছিল রাজ্যের পক্ষ থেকে। তবে খারিজ হয়েছিল আবেদন।

গত ২২ সেপ্টেম্বর বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ ডিএ মামলায় হাইকোর্টের গত মে মাসে-র নির্দেশ বহাল রেখেছিল। তা নিয়ে তৃতীয়বার রাজ্যের পুনর্বিবেচনার আর্জি খারিজ হয়েছিল আদালতে। রাজ্যের আর্জি খারিজ হয়ে যাওয়ায় রাজ্য সরকারি কর্মীদের পক্ষে গিয়েছিল রায়। আইনি মহলের একাংশ মনে করেছিলেন কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার। তবে সুপ্রিম দ্বারস্থ হওয়ার খবর পাওয়া যায়নি খবর লেখা পর্যন্ত।

আরও পড়ুন: বকেয়া নেই ডিএ, পুজোর অনুদান মামলায় হাইকোর্টে হলফনামা রাজ্যের

 

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!