রাজ্য পুলিশের গাড়ির চালকেরা হতে পারবেন ASI

নির্দিষ্ট শর্তপূরণ হলে রাজ্য পুলিশের গাড়ির চালকেরাও ASI হতে পারবেন। তবে সেই পদ থানার ASI পদ নয়। সেই পদটি Motor Transport বিভাগের ASI পদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের শুরুর দিকেই বড় খবর রাজ্য পুলিশের(West Bengal State Police) গাড়ির চালকদের(Car Driver) জন্য। কেননা এবার থেকে তাঁরা পদোন্নতির(Promotion) মাধ্যমে Additional Sub Inspector বা ASI হওয়ার সুযোগ পাবেন। এতদিন রাজ্য পুলিশের ড্রাইভার পদে চাকরিরত কর্মীদের কোনওরকম পদোন্নতির সুযোগ ছিল না। বছর শেষে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারের তরফে ঘোষণা করা হয়েছে যে, নির্দিষ্ট শর্তপূরণ হলে রাজ্য পুলিশের গাড়ির চালকেরাও ASI হতে পারবেন। তবে সেই পদ থানার ASI পদ নয়। সেই পদটি Motor Transport বিভাগের ASI পদ। স্বভাবতই এই ঘোষণার জেরে এখন খুশির হাওয়া রাজ্য পুলিশের গাড়র চালকদের মধ্যে। তবে জানা গিয়েছে, এই বিষয়ে আগেই West Bengal Police State Welfare Committee’র কাছে প্রস্তাব গিয়েছিল। কিন্তু সেই ফাইল দীর্ঘদিন ধরে আটকে ছিল। সম্প্রতি রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি হয়ে প্রথমেই সেই ফাইলটি চেয়ে পাঠিয়েছিলেন বলে খবর।  

এতদিন রাজ্য পুলিশের গাড়ির চালকেরা যেভাবে চাকরিজীবন শুরু করতেন, অবসরও নিতেন সেই পদ থেকে। তাঁদের পদটি রাজ্য পুলিশের কনস্টেবল পদের সমতুল্য। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কনস্টেবলরা যদি পদোন্নতি পান তাহলে পুলিশের গাড়ির চালকেরা কেন তা পাবেন না। গাড়ির চালকদের মানসিকভাবে উত্সাহিত করাও অত্যন্ত দরকারি। তাই তাঁদের ক্ষেত্রেও পদোন্নতির দরজা খুলে দেওয়া হচ্ছে। তবে সেক্ষেত্রে ওই সব পুলিশ গাড়ির চালকদের কর্মজীবনের রেকর্ড খতিয়ে দেখা হবে পদোন্নতি করার আগে। সর্ভিস রেকর্ডে কোনও স্বীকৃতি ও শাস্তির ইতিহাস রয়েছে কি না, তাও বিবেচনায় রাখা হবে। সেখানে কালো দাগ থাকলে আটকে যাবে এই পদোন্নতি। উল্লেখ্য, রাজ্য পুলিশের নানা স্তরে পদোন্নতি আটকে রয়েছে। বাহিনীর সব কর্মী থেকে আধিকারিক চাইছেন, দ্রুত এই পদোন্নতির থমকে থাকা জট কেটে যাক। দেখার বিষয় রাজ্য সরকার এক্ষেত্রে কী পদক্ষেপ করে।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা