গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে ছাত্রীকে ছুরির কোপ, আত্মহত্যার চেষ্টা অভিযুক্ত যুবকের

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার বিষয়টি সব থেকে গুরুতর হয়ে উঠেছে। কী ভাবে বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর ওপর হামলা চালানো হল, সেই নিয়ে উঠেছে প্রশ্ন।

Share:

নিজস্ব প্রতিনিধি: চাঞ্চল্যকর ঘটনা ঘতে গেল উত্তরবঙ্গের(North Bengal) মালদা জেলার(Malda District) সদর শহর ইংরেজবাজারের(English Bazaar) বুকে থাকা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের(Gour Banga University) ভিতরে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে এক ছাত্রীকে ছুরির কোপ(Student Stabbed by Lover) মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালীন এই ঘটনা হয়েছে। ছাত্রীকে কোপ মারার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করে ওই অভিযুক্ত যুবক। দু’জনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক ওই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র। তরুণীর সঙ্গে তার প্রণয়ের সম্পর্ক ছিল। সেখানে কোনও তৃতীয় ব্যক্তির আগমনের জেরেই দুইজনের বিবাদ শুরু হয়। আর তার জেরেই এদিনের রক্তারক্তি ঘটনা।

জানা গিয়েছে, জখম যুবতীর নাম তনুশ্রী চক্রবর্তী। সে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অঙ্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার বাড়ি পুরাতন মালদার মণ্ডলপাড়া এলাকায়। সম্প্রতি দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দিয়েছে সে। এ দিন বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা Science Department’র ভবনের ভিতরেই তনুশ্রীর ওপর আক্রমণের ঘটনা ঘটে। বৃহস্পতিবার যখন সেই ভবনের অঙ্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ক্লাস চলছিল তখনই হুট করে সেখানে ঢুকে পড়ে বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন পড়ুয়া অলোক মণ্ডল। কার্যত ছুটে এসে তনুশ্রীর গলায় চাকু চালিয়ে দেয় সে। এখানেই শেষ নয়, মেয়েটির গলা কাটার পর নিজের গলাও কেটে ফেলে অলোক। এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের।  ঘটনার পর দু’জনকেই উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয়ের অবস্থাই আশঙ্কাজনক।

ঘটনার জেরে এখন বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার বিষয়টি সব থেকে গুরুতর হয়ে উঠেছে। কী ভাবে বিশ্ববিদ্যালয়ে ঢুকে ছাত্রীর ওপর হামলা চালানো হল, সেই নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনার পরে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার(অতিরিক্ত চার্জ) তথা ডেভলপমেন্ট অফিসার রাজীব পুততুণ্ড জানিয়েছেন, ‘আক্রান্ত ছাত্রী এবং অভিযুক্ত ছাত্র, দু’জনেই আমাদের বিশ্ববিদ্যালয়ের। এখন কী ভাবে ওদের জীবন বাঁচানো যায়, সেই বিষয়টাই দেখছি। উপাচার্যও এই বিষয়টি দেখছেন। হঠাৎ করে এই কাণ্ড ঘটে গিয়েছে। আগে দু’জনের জীবন সংশয় কাটুক। তার পর বিষয়টি খতিয়ে দেখা হবে।’ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান