এই মুহূর্তে

ট্রেন চালকের তৎপরতায় প্রাণ বাঁচল এক মহিলার

 

নিজস্ব প্রতিনিধি: আত্মহত্যার চেষ্টায় এক মহিলার চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ। ঘটান দেখে দ্রুত ট্রেনের ইঞ্জিন দাঁড় করিয়ে মহিলার প্রাণ বাঁচিয়ে নজির সৃষ্টি করল চালক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বালুরঘাট রেল স্টেশনে ঢোকার মুখে। ঘটনা দেখতে পেয়েই চাঞ্চল্য ছড়ালো বালুরঘাট স্টেশনে।

জানা গিয়েছে, শিয়ালদহ-বালুরঘাট গামী গৌড় লিঙ্ক প্যাসেঞ্জার ট্রেনটি যখন বালুরঘাট স্টেশনের ঢোকার আগে সিগনাল না পেয়ে দাঁড় হয়। এরপর সিগন্যাল পেয়েই ট্রেনটি ধীরে ছাড়তেই এক মহিলা ট্রেনটির ইঞ্জিনের সামনে ঝাঁপ দেয়। ইঞ্জিনের চালক দেখতে পেয়েই তৎক্ষনাৎ ট্রেনটি দাঁর করিয়ে দিলে ওই মহিলা প্রাণে বেঁচে গেলেও ইঞ্জিনের নীচে চলে যান তিনি। বিষয়টি দেখতে পেয়েই রেল পুলিশ ও কর্তৃপক্ষ ওই মহিলাকে ভেতর থেকে বের করতে গেলেও ওই মহিলা জখম অবস্থায় নিজেকে বাঁচতে চান না বলে ইঞ্জিনের নীচ থেকে বেড় হতে চান না।

পরে রেলের পুলিশরা তাঁকে জখম অবস্থায় কোনও রকমে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে ভর্তি করে। জানা গিয়েছে ওই মহিলার নাম দোলা দাস, বয়স ৩৫, বাড়ি বালুরঘাট থানার চকভৃগুর পুলিস ফাঁড়ি এলাকায়। পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করার চেষ্টা করেন বলে রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৬৭ লক্ষ বকেয়া! নোটিশ পেতেই মাথায় হাত ঝালদার ব্যক্তির, নেপথ্য কারণ কী?

বইবে লু ! দক্ষিণবঙ্গে বাড়বে ৭ ডিগ্রি তাপমাত্রা, সঙ্গে থাকুক ছাতা ও সানগ্লাস

ভোটের মুখে শহরে আক্রান্ত কংগ্রেস নেতা, গাড়ি লক্ষ্য করে ইট-পাথর

নবদ্বীপে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা, এলাকায় বিক্ষোভ ,অবরোধ কর্মী- সমর্থকদের

‘‌হুমায়ুনের স্টিং ভিডিও কে বানাল?’‌, ঘুরিয়ে কবীরের পাশে দাঁড়ালেন সেলিম

ক্ষমতায় এলে এক বছরে ঘাটাল মাস্টারপ্ল্যান, ডেবরায় প্রতিশ্রুতি অমিত শাহের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ