সিঙ্গুরের তাপসী গণধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার হওয়া সুহৃদ প্রয়াত

প্রমাণের অভাবে সুহৃদ দত্ত বেকসুর খালাস হলেও রাজ্যের একটা বড় অংশের মানুষ মনে করেন তাপসী হত্যাকাণ্ডের নায়ক তিনিই।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিঙ্গুরের জমি আন্দোলনের(Singur Land Movement) অন্যতম শহিদ মুখ তাপসী মালিক(Tapasi Malik)। তাঁকে গণধর্ষণের পরে শ্বাসরোধ করে খুন করেছিল এলাকারই বাসিন্দা দেবু মালিক ও সিপিএমের ৩ হার্মাদ। তাঁর মৃত্যু নিশ্চিত করতে জীবন্ত অবস্থাতেই তাঁর শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। সেই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI’র হাতে গ্রেফতার হয়েছিলেন সিপিআই(এম)(CPIM) নেতা সুহৃদ দত্ত(Sudrid Dutta)। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তাপসী হত্যাকাণ্ডের মূল চক্রী ছিলেন তিনি। সেই সুহৃদ অবশ্য প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যান। এদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে তিনি তাঁর নিজ বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

সুহৃদ যখন গ্রেফতার হন তখন তিনি সিঙ্গুরের তৎকালীন সিপিএম জ়োনাল কমিটির সম্পাদক পদে ছিলেন। তাপসী-মামলায় মাত্র ২ মাস ১৯ দিন তিনি CBI’র হেফাজতে ছিলেন। পরে জামিনে ছাড়া পেয়ে যান তিনি। ২০০৬ সালের ডিসেম্বরে সিঙ্গুরের বেরাবেরি মৌজায় চাষের জমি থেকে তাপসীর অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনা কার্যত তোলপাড় ফেলে দিয়েছিল রাজ্য রাজনীতিতে। বিরোধীদের চাপের মুখে তাপসী হত্যার তদন্তভার CBI’র হাতে দিতে বাধ্য হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার।

এদিন সুহৃদের মৃত্যর খবর পেয়ে তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক জানান, ‘অভিযুক্ত মারা গেলেন। কিন্তু তদন্ত এখনও শেষ হল না।’ সিঙ্গুর ব্লকের সিঙ্গুর-১ গ্রাম পঞ্চায়েতের অপূর্বপুরে থাকতেন সুহৃদ।  গত কয়েক বছর ধরেই তিনি গুরুতর অসুস্থ ছিলেন। এদিন প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৭৮। প্রমাণের অভাবে তিনি বেকসুর খালাস হলেও রাজ্যের একটা বড় অংশের মানুষ মনে করেন তাপসী হত্যাকাণ্ডের নায়ক তিনিই।

কারও আর্থিক বিপর্যয়, কারও কর্মোন্নতি, জানুন রাশিচক্র অনুসারে জুন মাস কেমন যাবে?

আজকের রাশিফল: নতুন কাজ পেতে বাধা, ভ্রমণের সুযোগ, শত্রুতা বাড়বে..

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২